ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

ভূমিমন্ত্রী হিংসা-বিদ্বেষ ভুলে দেশের কল্যাণে কাজ করে যেতে হবে

রিপোর্টার ফয়সাল হোসেন 
  • নিউজ প্রকাশের সময় : ০৭:০৩:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪ ৫৪ বার পড়া হয়েছে

ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, হিংসা-বিদ্বেষ ভুলে দেশের কল্যাণে কাজ করে যেতে হবে। সব ক্ষেত্রে দেশে একটি বিরাট পরিবর্তন হয়েছে। আগামী পাঁচ বছর বাংলাদেশে তাক লাগানো উন্নয়ন হবে।শুক্রবার (৫ জুলাই) বিকেলে খুলনা ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নের গাবতলা সার্বজনীন দুর্গা মন্দিরের নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের জন্য প্রতিটি এলাকার প্রতি নজর রাখছেন। গ্রামীণ জনপদে শহরের সুবিধা নিশ্চিত করতে গৃহীত সব প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশের দরিদ্র এবং খেটে খাওয়া মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে কাজ করে যাচ্ছেন। আওয়ামী লীগ সরকার গঠন করার পর থেকে শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, ক্রীড়া, মানবসম্পদ উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, যোগাযোগ, বিদ্যুৎ ও অবকাঠামোগত উন্নয়নসহ সব ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন হয়েছে।২৮ দিনে ঘরে বসেই নামজারি করতে পারছে নাগরিকরা ৪৪০ বছর পর বদলে গেল ভূমি উন্নয়ন কর আদায়ের সময়কাল ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে আওতাভুক্ত দপ্তর ও সংস্থার এপিএ স্বাক্ষরঅনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এজাজ আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক গোবিন্দ ঘোষ ও মহিলা ভাইস চেয়ারম্যান শারমীনা পারভীন রুমা।এতে সভাপতিত্ব করেন শোভনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতারা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে মন্ত্রী ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত সরকারি আশ্রয়ণে বসবাসরত ২৭৮ দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করেন। পরে মন্ত্রী রংপুর ইউনিয়নের নেতাকর্মী ও সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় সভায় যোগদান করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভূমিমন্ত্রী হিংসা-বিদ্বেষ ভুলে দেশের কল্যাণে কাজ করে যেতে হবে

নিউজ প্রকাশের সময় : ০৭:০৩:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪