ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026

ভোটের মাঠে ফিরলেন ফিরোজুর রহমান ওলিও’

এম কে খোকন ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ০৭:২৮:১৬ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩ ১৫৪ বার পড়া হয়েছে

ভোটের মাঠে ফিরলেন ফিরোজুর রহমান ওলিও’।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জেলা রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করে লায়ন ফিরোজুর রহমান ওলিও’র প্রার্থিতা ফিরে পেয়েছেন।

বুধবার(১৩ ডিসেম্বর) বিকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আপিল শুনানির চতুর্থ দিনে ওলিও’র প্রার্থিতা ফিরিয়ে দেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন।

ইসি সচিব মো. জাহাংগীর আলম জানিয়েছেন, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫৬১টি আপিল আবেদন জমা পড়েছিল। ১৫ ডিসেম্বর পর্যন্ত শুনানি করে আপিল আবেদনগুলো নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন প্রতিদিন একশ’ আপিলের শুনানি করছে। আগামী শুক্রবার এই শুনানি শেষ হওয়ার কথা। এতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার ব্রি.জে.মো. আহসান হাবিব খান (অব.), বেগম রাশেদা সুলতানা, মো.আলমগীর  এবং মো. আনিছুর রহমান এসব শুনানি গ্রহণ করেন।

নির্বাচন কমিশনে মনোনয়ন বৈধ্যতা পাওয়ার পর ফিরোজুর রহমান ওলিও লাইভে এসে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগ) আসনের সর্বস্তরের জনগনকে ধন্যবাদ জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন আপনাদের দোয়া আমাকে আবারো আপনাদের মাঝে নিয়ে আসছে।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ২৯ শে নভ্ম্বর তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে ৩ ডিসেম্বর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ শাহগীর আলম ওলিও’র একজন ভোটার স্বাক্ষর অমিল থাকায় মনোনয়ন অবৈধ ঘোষণা করেছিলেন। রিটার্নিং কর্মকর্তার সেই সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানিতে ফিরোজুর রহমান মনোনয়ন বৈধ হিসেবে ফিরে পেলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভোটের মাঠে ফিরলেন ফিরোজুর রহমান ওলিও’

নিউজ প্রকাশের সময় : ০৭:২৮:১৬ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩