ঢাকা ১০:১২ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮,

মশার লার্ভা পাওয়ায় ১৩ স্থাপনাকে দক্ষিণ সিটি করপোরেশনের ২ লক্ষাধিক টাকা জরিমানা

মেহেদী হাসান অলি 
  • নিউজ প্রকাশের সময় : ০৭:৩৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪ ৮৩ বার পড়া হয়েছে

এডিস মশার লার্ভা পাওয়ায় ১৩টি নির্মাণাধীন ভবন ও বাসাবাড়িকে ২ লাখ ৩৪ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) ভ্রাম্যমাণ আদালত।ডেঙ্গু রোগ প্রতিরোধ ও এডিস মশার প্রজননস্থল নিধনে করপোরেশন পরিচালিত ৭টি ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করে।আজ মজ্ঞলবার (০৯ জুলাই) করপোরেশনের কাঁঠালবাগান, সিপাহীবাগ এলাকার আশপাশ ও দক্ষিণ বনশ্রীর আশপাশ,মাহাদীনগরের মোল্লাবাড়ি, রাজাখালি,নড়াইবাগ,আগামাসি লেন, মেরাজনগর, সেনোলাক্স গলির ডি ব্লক, পূর্ব-পশ্চিম ধোলাইপাড় এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।এক নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ টি এম মোর্শেদ ১৬ নম্বর ওয়ার্ডের কাঁঠালবাগান এলাকায় ৬০টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং ২টি বাসাবাড়ি ও স্থাপনায় লার্ভা পাওয়ায় ২টি মামলায় ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেন।দুই নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মাসুদুর রহমান ০২ নম্বর ওয়ার্ডের সিপাহীবাগ এলাকার আশপাশ ও দক্ষিণ বনশ্রীর আশপাশ এলাকায় ৬০টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং ১টি বাসাবাড়ি ও স্থাপনায় লার্ভা পাওয়ায় ১টি মামলায় ২ হাজার টাকা জরিমানা আদায় করেন।তিন নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তায়েব-উর-রহমান আশিক ৫৫ নম্বর ওয়ার্ডের মাহাদীনগরের মোল্লাবাড়ি এলাকায় ৯০টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং ৩টি নির্মাণাধীন ভবনে বিপুল পরিমাণ এডিস মশার লার্ভা পাওয়ায় ৩টি মামলায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন। চার নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌহিদুল ইসলাম ৩৩ নম্বর ওয়ার্ডের আগামাসি লেন এলাকায় ৬০টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করে ৩টি বাড়িতে লার্ভা পাওয়ায় ৩ মামলায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।পাঁচ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমির হামজা ৫১ নম্বর ওয়ার্ডের পূর্ব-পশ্চিম ধোলাইপাড় এলাকায় ১৪৫টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং ২ টি স্থাপনায় লার্ভা পাওয়ায় ২ মামলায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।আট নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট পংকজ চন্দ্র দেবনাথ ৬৯ নম্বর ওয়ার্ডের রাজাখালি,নড়াইবাগ এলাকায় ৬৫ টি বাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং ১টি বাড়িতে লার্ভা পাওয়ায় বাড়ির মালিককে সতর্ক করেন।দশ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ শামসুল আরেফীন ৫৯ নম্বর ওয়ার্ডের মেরাজনগর, সেনোলাক্স গলির ডি ব্লক এলাকায় ৫৭টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করে ২টি বাসা বাড়ি ও স্থাপনায় লার্ভা পাওয়ায় ২ টি মামলায় ১২ হাজার টাকা জরিমানা আদায় করেন।অভিযান প্রসঙ্গে তিন নম্বর অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট তায়েব-উর-রহমান আশিক বলেন, আজকের অভিযানে ৩টি নির্মাণাধীন বহুতল ভবনে এডিস মশার লার্ভা পেয়েছি। এ সময় প্রত্যেকটি ভবনকে ৫০ হাজার টাকা করে মোট দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।আজকের অভিযানে সর্বমোট ৫৩৩টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করা হয়েছে।এ সময় ১৩টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ১৩টি মামলায় সর্বমোট ২ লাখ ৩৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মশার লার্ভা পাওয়ায় ১৩ স্থাপনাকে দক্ষিণ সিটি করপোরেশনের ২ লক্ষাধিক টাকা জরিমানা

নিউজ প্রকাশের সময় : ০৭:৩৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪