ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মাগুরায় পূর্ব বিরোধের জেরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

রিপোর্টার রফিকুল ইসলাম
  • নিউজ প্রকাশের সময় : ০৮:০৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ৮৪ বার পড়া হয়েছে

মাগুরায় পূর্ব বিরোধের জেরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

মাগুরার শ্রীপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (২০ নভেম্বর) উপজেলার গয়েশপুর ইউনিয়নের বাগবাড়িয়া গ্রামে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান ধলু এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম সাচ্ছুর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের নেতাকর্মীদের কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।

সংঘর্ষে মিনহাজুর রহমান সাচ্ছুর সমর্থক বাহারুল ইসলাম (৪০), নওশের খান (৪৮), জয়নাল মোল্যা (৩১) এবং হাবিবুর রহমান ধলুর সমর্থক মুক্তার মণ্ডলসহ (৪৪) উভয় গ্রুপের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতরা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গয়েশপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান ধলু ও গয়েশপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম সাচ্ছুর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। পূর্ব বিরোধের জেরে মঙ্গলবার সকালে বাগবাড়িয়া গ্রামের সাহেব মেম্বারের বাড়ির সামনে থেকে হাবিবুর রহমান ধলুর ৮-১০ জন সমর্থক মিনহাজুল ইসলাম সাচ্ছুর সমর্থক বাহারুল ইসলাম মহুরী পেশাগত কাজে মাগুরার শহরে যাওয়ার পথে তাকে কুপিয়ে মারাত্মক জখম করে।

হামলার এ ঘটনা এলাকায় জানাজানি হলে মিনহাজুল ইসলাম সাচ্ছুর সমর্থকেরা নজরুল ইসলামের বাড়িতে ভাঙচুর চালায়। এ সময় উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে শ্রীপুর থানার ওসি (তদন্ত) গৌতম ঠাকুর বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাগুরায় পূর্ব বিরোধের জেরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

নিউজ প্রকাশের সময় : ০৮:০৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪