ঢাকা ১২:০৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মাধবপুরে শিক্ষা কর্মকর্তার উপর হামলা

এস এম শামীম, বিশেষ প্রতিনিধি ::
  • নিউজ প্রকাশের সময় : ১২:২৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩ ১৩৪ বার পড়া হয়েছে

এস এম শামীম:: হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দ্বিজেন্দ্র চন্দ্র আচার্য্য (৪৫) কে এক যুবক অতর্কিতে হামলা চালিয়ে আহত করেছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদের গেইটের সামনে এ ঘটনা ঘটে।

শিক্ষা কর্মকর্তা দ্বিজেন্দ্র চন্দ্র আচার্য্য জানান, অফিস শেষ করে হবিগঞ্জে বাসার উদ্দেশ্যে তিনি বের হন। উপজেলা পরিষদ গেইট সংলগ্ন এলাকায় রাস্তায় পৌঁছামাত্রই অজ্ঞাত এক যুবক তাকে ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে পেছন থেকে এলোপাতারি মারপিট শুরু করে। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পথচারীরা দৌড়ে এগিয়ে এলে হামলাকারী এ যুবক দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে কয়েকজন শিক্ষক ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় শিক্ষা কর্মকর্তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

হামলাকারীর আঘাতে তার কানের নিচে কয়েকটি সেলাই লাগে এবং বিভিন্ন স্থানে যখম হয়। ঘটনার খবর পেয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান হাসপাতালে গিয়ে খোঁজখবর নেন এবং দ্রুত হামলাকারীকে সনাক্ত করে আইনের আওতায় আনার কথা বলেন। মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, ঘটনার খবর পেয়েই পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারীকে সনাক্ত করার চেষ্টা চলছে।

মাধবপুর শিক্ষা অফিসের অফিস সহকারী আজহারুল ইসলাম জানান, দুপুরের দিকে এক যুবক শিক্ষা কর্মকর্তা দ্বিজেন্দ্র চন্দ্র আচার্য্য অফিস থেকে কখন বের হবেন তার কাছে জানতে চান। তবে কি কারণে এ যুবক শিক্ষা কর্মকর্তার প্রতি ক্ষিপ্ত হয়ে হামলা করলেন এ নিয়ে রহস্যের দানা বেধেছে। মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান জানান, শিক্ষা কর্মকর্তা দ্বিজেন্দ্র চন্দ্র আচার্য্যরে উপর অজ্ঞাত যুবকের হামলার নিন্দা জানিয়ে দোষীদের খোঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাধবপুরে শিক্ষা কর্মকর্তার উপর হামলা

নিউজ প্রকাশের সময় : ১২:২৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩