ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া। 

মানুষ খাবার কিনতে পারছে না অর্থ সংকটে:মির্জা ফখরুল

রিপোর্টার ফয়সাল আহমেদ রিজভী 
  • নিউজ প্রকাশের সময় : ০৮:৩১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪ ৮০ বার পড়া হয়েছে

অন্য বছরের মত এবারও ঈদুল ফিতরের দিন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ার করেন বিএনপি নেতারা। কারাবন্দি হবার আগে দলের চেয়ারপারসন খালেদা জিয়া কবর জিয়ারত করতেন। তিনি এখন বন্দি তাই দলের নেতারা তার পক্ষ থেকে কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ ভালো কাপড় কিংবা খাবার কিনতে পারছে না। তাই দেশের মানুষের মনে আনন্দ নেই। এ কারণে এবারের ঈদ বাংলাদেশের মানুষের কাছে দুঃখের।বৃহস্পতিবার দুপুরে ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর শেরে-বাংলা এলাকায় বিএনপি প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জ্ঞাপন ও দোয়া শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।মির্জা ফখরুল ইসলাম বলেন, বাংলাদেশকে পরনির্ভরশীল করা এই সরকারের লক্ষ্য, দেশকে পরনির্ভরশীল করার ম্যান্ডেট দিয়েই এই সরকার ক্ষমতায় এসেছে। পিলখানা থেকে সেই পরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়েছে। দেশের অর্থনীতিকেও তারা ধ্বংস করে দিয়েছে। সরকারের রোষানলে পড়েছেন বিএনপি নেত্রী, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তাকে বন্দি করে রাখা হয়েছে। কঠিন দুঃসময় পার করছে বিএনপি।তিনি বলেন, শুধু দল নয়; পুরো দেশ একটা দুঃসময় পার করছে। তারপরও দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দেশের মানুষ সংগ্রাম করে চলছে, জনগণের আন্দোলন বৃথা যায় না। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবেই। আমরা দেশের মানুষের গণতন্ত্রের অধিকার, ভোটের অধিকার প্রতিষ্ঠা করেই ছাড়বো। বর্তমান সরকারকে না সরিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না।এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আহমদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক, আব্দুস সালাম, মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমনিুল হক,দক্ষিণের রফিকুল আলম মজনু, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধরাণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরসহ বিএনপিও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মানুষ খাবার কিনতে পারছে না অর্থ সংকটে:মির্জা ফখরুল

নিউজ প্রকাশের সময় : ০৮:৩১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪