ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

মানুষকে মানুষের মতো বাঁচতে দিন : হাজী মোঃ লিয়াকত আলী

রিপোর্টার: রফিকুল ইসলাম
  • নিউজ প্রকাশের সময় : ০৩:২৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫ ৮৪ বার পড়া হয়েছে

রিপোর্টার: রফিকুল ইসলাম

মানুষকে অবমাননা করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলা মানবতার পরিপন্থী—এমন মন্তব্য করেছেন সমাজসেবক হাজী মোঃ লিয়াকত আলী। তিনি বলেন, “আপনি প্রভাবশালী ব্যক্তি, আপনি মন্ত্রী, আপনি এমপি, আপনি নেতা, আপনার কাছে অনেক টাকা—তাই বলে আপনি কি মানুষকে ছোট করে দেখবেন? গরিব মানুষকেও সম্মান করতে জানতে হবে, কারণ গরিব মানুষও এই সমাজেরই অংশ।”
তিনি আরো বলেন, “আজ আপনি ক্ষমতাবান, টাকাওয়ালা, কিন্তু আপনি কি বলতে পারেন আগামীকালও আপনি দুনিয়ায় থাকবেন? জীবন অনিশ্চিত, তাই মানুষকে অবমাননা নয়, ভালোবাসা ও সম্মানের সঙ্গে আচরণ করুন।”
হাজী লিয়াকত আলী সমাজে মানবিক মূল্যবোধের অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “মানুষ এখন মানুষকে মানুষ হিসেবে গণ্য করছে না। অনেকে প্রভাব দেখিয়ে গরিব মানুষকে অপমান করছে, এটা পরিবর্তন হওয়া দরকার। সকলের উচিত মানুষকে তার মর্যাদা অনুযায়ী সম্মান করা।”
তিনি আহ্বান জানান, “আমরা যদি সত্যিই উন্নত সমাজ গড়তে চাই, তাহলে প্রথমে আমাদের মানবিক হতে হবে। মানুষকে নিন্দা নয়, সাহায্য করুন; অপমান নয়, সহানুভূতি দিন। মানুষকে মানুষের মতো বাঁচতে দিন।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মানুষকে মানুষের মতো বাঁচতে দিন : হাজী মোঃ লিয়াকত আলী

নিউজ প্রকাশের সময় : ০৩:২৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫