ঢাকা ০৮:০১ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয় ঈদগাহে ঈদের জামাতে ঐক্য ও সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত জরুরি নিখোঁজ সংবাদ প্রতিবেদন জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে

মার্কিন মদদে গাজায় গণহ*ত্যা ও ইসরাইলী বর্বরতা বন্ধ কর বিশ্ববাসী রুখেদানে — স্কপ

রিপোর্টার: হৃদয় চৌধুরী
  • নিউজ প্রকাশের সময় : ০২:৪৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫ ১১৫ বার পড়া হয়েছে

রিপোর্টার: হৃদয় চৌধুরী

গাজায় চলমান ইসরাইলী আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের শ্রমজীবী মানুষের সংগঠন সংবর্ত শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে ইসরাইল দীর্ঘদিন ধরে গাজায় নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে। নারী-শিশু ও বৃদ্ধসহ নিরীহ ফিলিস্তিনিদের রক্তে আজ ভেসে যাচ্ছে গাজার মাটি।
তারা বলেন, বিশ্ব মানবতা আজ লাঞ্ছিত, রক্তাক্ত ফিলিস্তিনের কান্নায় কাঁপছে পৃথিবী। কিন্তু তথাকথিত সভ্য বিশ্ব, জাতিসংঘ কিংবা মানবাধিকার রক্ষাকারী শক্তিগুলো কার্যত নীরব দর্শকের ভূমিকায়। এই নীরবতা আসলে ফিলিস্তিনিদের হত্যাযজ্ঞেরই সহযোগী হয়ে দাঁড়িয়েছে।
স্কপ নেতারা অবিলম্বে গাজায় ইসরাইলী বর্বরতা ও গণহত্যা বন্ধে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। একইসঙ্গে তারা সুমুদ ফ্লোটিলাতে অংশগ্রহণকারী আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের তাৎক্ষণিক মুক্তি দাবি করেন।
সংগঠনটি জানায়, সুমুদ ফ্লোটিলা হচ্ছে মানবতার পক্ষে দাঁড়ানো এক সাহসী উদ্যোগ, যেখানে বিভিন্ন দেশের অধিকারকর্মীরা গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে চেয়েছিলেন। কিন্তু ইসরাইলি বাহিনী তাদের অবৈধভাবে আটক করে। এই দমন-পীড়ন প্রমাণ করে ইসরাইল মানবাধিকার, আন্তর্জাতিক আইন এবং ন্যায়ের প্রতি সম্পূর্ণ উদাসীন।
নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, গাজায় হত্যাযজ্ঞ চলতে থাকলে এবং সুমুদ ফ্লোটিলার মানবাধিকার কর্মীদের মুক্তি না দিলে বিশ্বব্যাপী প্রতিবাদের আগুন আরও তীব্র হবে। বাংলাদেশের শ্রমজীবী মানুষ ইসরাইলি আগ্রাসন ও মার্কিন মদদের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিল এবং থাকবে।
শেষে স্কপ নেতারা বাংলাদেশসহ বিশ্বের সকল শ্রমজীবী মানুষ, গণতান্ত্রিক শক্তি ও মানবাধিকারের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনের মুক্তির সংগ্রামে পাশে থাকার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মার্কিন মদদে গাজায় গণহ*ত্যা ও ইসরাইলী বর্বরতা বন্ধ কর বিশ্ববাসী রুখেদানে — স্কপ

নিউজ প্রকাশের সময় : ০২:৪৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫