ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত

মুজিবুর রহমান ঃজুলুম করলে ভারত ভেঙে খান খান হয়ে যাবে 

স্টাফ রিপোর্টার সাদিয়া আক্তার 
  • নিউজ প্রকাশের সময় : ১০:২৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪ ১০৯ বার পড়া হয়েছে

জামালপুরে জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, একদিকে আমাদের ছাত্র-জনতা শহীদ হয়েছেন, আহত হয়েছেন। তাদের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করছি। অন্যদিকে ভারত হঠাৎ করে গেটগুলো খুলে দেওয়ার কারণে বন্যার পানিতে লাখ লাখ মানুষ কষ্ট করছে। প্রতিবেশী রাষ্ট্র, তাদের আমরা বলতে চাই, আমরা পাশাপাশি প্রতিবেশী সুলভ বসবাস করতে চাই, আমরা বিমাতা সুলভ কোনো আচরণ চাই না। ইনসাফের ভিত্তিতে, ন্যায়ের ভিত্তিতে বসবাস করতে চাই। জুলম, অত্যাচার করলে পৃথিবীর ইতিহাস সাক্ষী অনেক বড় বড় দেশও ভেঙে খান খান হয়ে গেছে, ভারতও ভেঙে খান খান হয়ে যাবে।বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে জেলা শিল্পকলা একাডেমীর বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের জন্য দোয়া ও তাদের পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।অধ্যাপক মুজিবুর রহমান বলেন, যারা বাংলাদেশকে নিয়ে খেলতে চেয়েছিল আল্লাহ তাদের খেলা বন্ধ করে দিয়েছেন। শুধু জনসাধারণ নয় তারা দেশের বিচারকদেরকেও গোলামে পরিণত করেছিল। মানুষের সর্বশেষ আশ্রয় বিচার ব্যবস্থা সেটিকেও তারা ধ্বংস করে দিয়েছিল। পুলিশ প্রশাসন ও কর্মকর্তাদের চূড়ান্ত গোলামে পরিণত করা হয়েছিল।জামালপুর জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মাওলানা মো. খলিলুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ড. ছামিউল হক ফারুকী।এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় জামালপুর জেলার শহীদ ১৩ জনের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। প্রত্যেক পরিবারকে নগদ ২ লাখ টাকা করে দেওয়া হয়।  জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আওয়ালের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা জামায়াতের সিনিয়র সহ-সেক্রেটারি নুরুল হক জামালী, সহ-সেক্রেটারি সুলতান মাহমুদ, জেলা ছাত্রশিবিরের সভাপতি সালমান প্রমুখ। শহীদদের পরিবারের পক্ষ থেকে কথা বলেন আক্তারুজ্জামান ও বিল্লাল হোসেন। পরে আন্দোলনে শহীদদের জন্য বিশেষ দোয়া করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মুজিবুর রহমান ঃজুলুম করলে ভারত ভেঙে খান খান হয়ে যাবে 

নিউজ প্রকাশের সময় : ১০:২৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪