ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মুন্সীগঞ্জে অটোরিকশা চালককে গলাকেটে হত্যার দায়ে মামা ভাইগ্নার মৃত্যুদণ্ড। 

 এ,এস, এম শিপন পাঠান (সিরাজদিখান, মুন্সিগঞ্জ)
  • নিউজ প্রকাশের সময় : ০৮:৫২:৫০ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪ ১২২ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে অটোরিকশা চালক মোহাম্মদ শাহাবুদ্দিন শেখকে হত্যার দায়ে দুইজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক খালেদা ইয়াসমিন উর্মি আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।মামলার অপর দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেন আদালত।মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- টংগিবাড়ী উপজেলার সোনারং গ্রামের সাঈদ শেখের ছেলে ইলিয়াস হোসেন ও তার বড় চাচার শ্যালক লৌইজং উপজেলার পয়সা গ্রামের মীর হোসেনের ছেলে রকিবুল ইসলাম।মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২০ সালের ২৪ মে শাহাবুদ্দিন প্রতিদিনের মতো সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। যথারীতি সন্ধ্যায় বাড়ি ফিরে আসার কথা থাকলেও বাড়ি না ফেরায় অনেক খোঁজাখুঁজি করেন পরিবারের লোকজন। খোঁজ না পেয়ে তার বাবা আবুল শেখ ২৫ মে টংগিবাড়ী থানায় সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে ২৭ মে তার কাছে খবর আসে একই উপজেলার আড়িয়ল ইউনিয়নের কুড়মিরা গ্রামের একটি জঙ্গলে একটি মরদেহ পড়ে আছে।পরে তথ্য-প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- টংগিবাড়ী উপজেলার সোনারং গ্রামের সাঈদ শেখের ছেলে ইলিয়াস হোসেন, লৌইজং উপজেলার পয়সা গ্রামের মীর হোসেনের ছেলে রকিবুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলার আলীগঞ্জ এলাকার মতিন শেখের ছেলে কবির হোসেন ও মুন্সীগঞ্জ সদরের মুক্তারপুর এলাকার ইব্রাহিম মাদবরের ছেলে রাকিব মাদবর। এদের মধ্যে কবির হোসেন ও রাকিব মাদবরকে খালাস দিয়েছেন আদালত।আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী সিরাজুল ইসলাম পল্টু বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মুন্সীগঞ্জে অটোরিকশা চালককে গলাকেটে হত্যার দায়ে মামা ভাইগ্নার মৃত্যুদণ্ড। 

নিউজ প্রকাশের সময় : ০৮:৫২:৫০ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪