ঢাকা ০১:৫০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত

মৃত্যুর পর আমার সব ছবি যেন মুছে ফেলা হয় : মৌসুমী

প্রতিনিধির নাম
  • নিউজ প্রকাশের সময় : ১১:২৭:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩ ১৪৩ বার পড়া হয়েছে

সম্প্রতি অভিনয়ের ৩০ বছর পূর্ণ করেছেন ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। এই সময়ে এসে বেশ কয়েকটি ইচ্ছার কথা জানিয়েছেন এই নায়িকা। সেই তালিকায় আছে- মারা যাওয়ার পর তার লাশ যেন কাউকে দেখতে দেওয়া না হয়, দর্শকদের কাছে থাকা ছবি ডিলিট করার আহ্বানও রয়েছে। একটি বেসরকারি টেলিভিশনের ‘১৩টি প্রশ্ন’ শিরোনামের আয়োজনে এমন ইচ্ছার কথা জানিয়েছেন মৌসুমী।

উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় প্রশ্ন রাখেন, ক্যামেরার সামনে শেষ কথা হলে সেটা কী বলতে চান? এ প্রশ্নের উত্তরে মৌসুমী বলেছেন, ‘প্রথমত আমি বলব আমি যদি মরে যাই আমার সব ভুলের জন্য ক্ষমা চাই সবার কাছে। ক্ষমা করে দিবেন। আমার কয়েকটি ইচ্ছা আছে, একটি হলো আমি মারা যাবার পর আমার লাশ যেন কাউকে দেখতে দেওয়া না হয়। যেন খুব সিক্রেটলি কবর দেওয়া হয়। জানাজা হবে। কিন্তু আমি চাই না আমাকে আর কেউ দেখুক।’

মৃত্যুর আগে হজে যাওয়ার ইচ্ছার কথা জানিয়ে মৌসুমী বলেছেন, ‘আমি মারা যাবার আগে বড় হজ করতে চাই, আমি যেন হজ করতে পারি সে জন্য সবাই দোয়া করবেন। আমি মারা যাবার পর টিভিতে ধুমধড়াক্কা ছবি এবং দশর্কদের কাছে অনেক ছবি রয়ে গেছে, সেগুলো ডিলিট করে দিবেন।
তবে ছবি যদি সংগ্রহ করতে হয় তাহলে মৌসুমী আর্কাইভে আলাদাভাবে সংরক্ষণ করতে হবে। সেখানেই সবাই আমার সব কিছু জমা দিয়ে দিবেন। যদি ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমার কোনো কাজ মনে হয় আর্কাইভে রাখলে ভালো হবে বা গবেষণার কাজে আসবে, তবে সে উদ্দেশ্যেই ছবিগুলো সংরক্ষণ হবে। অবশ্যই বাছাইকৃত ছবিগুলো জমা দেওয়া হবে, এ ছাড়া অন্য সব কিছু ডিলিট করে দিলে ভালো হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মৃত্যুর পর আমার সব ছবি যেন মুছে ফেলা হয় : মৌসুমী

নিউজ প্রকাশের সময় : ১১:২৭:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩