ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার

মেসিদের সাবেক কোচ নিয়োগ পেলেন ব্রাজিলে

প্রতিনিধির নাম
  • নিউজ প্রকাশের সময় : ১০:৩২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩ ১৪২ বার পড়া হয়েছে

জাতীয় দলে লিওনেল মেসিদের ডাগআউট সামলানো কোচ জর্জ সাম্পাওলি মাত্র এক মাস আগেই চাকরি হারিয়েছিলেন। লা লিগায় টানা হারের ব্যর্থতার দায়ে দায়িত্ব নেওয়ার পাঁচ মাসের মাথায় তাকে সরিয়ে দেয় স্প্যানিশ ক্লাব সেভিয়া। তবে এই আর্জেন্টাইন কোচকে এক মাসও চাকরিহীন থাকতে হয়নি। তাকে এবার নিয়োগ দিয়েছে ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গো।

শুক্রবার (১৪ এপ্রিল) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাবটি। আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত ৬৩ বছর বয়সী সাম্পাওলিকে নিয়োগ দেওয়া হয়েছে। ফ্ল্যামেঙ্গো কোপা লিবার্তাদোরেসের বর্তমান চ্যাম্পিয়ন দল।

এর আগে টানা ৭ ম্যাচের চারটিতে সেভিয়ার হারের পর ২১ মার্চ সাম্পাওলিকে ছাটাই করে দেওয়া হয়। ২০২৪ সালের জুন পর্যন্ত তার চুক্তির মেয়াদ থাকলেও স্পেনের ক্লাবটিতে তার স্থায়িত্ব হয় মাত্র পাঁচ মাস। ২০১৬-১৭ মৌসুমে প্রথম মেয়াদে সেভিয়ার দায়িত্বে ছিলেন সাম্পাওলি। সেবার লা লিগায় চতুর্থ হওয়া দলটি চ্যাম্পিয়ন্স লিগে বিদায় নিয়েছিল শেষ ষোলো থেকে। পরের মৌসুমে আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্বে ছিলেন তিনি, তার হাত ধরেই ২০১৮ বিশ্বকাপেও খেলেছিল মেসিরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মেসিদের সাবেক কোচ নিয়োগ পেলেন ব্রাজিলে

নিউজ প্রকাশের সময় : ১০:৩২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩