ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এক রাতে বিশ্বজুড়ে হাই কমিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামানো হয়: সাহাবুদ্দিন কেরানীগঞ্জে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি কেরানীগঞ্জ মডেল থানার পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের ঘটনার পর এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানা  পটুয়াখালীর উলানিয়া বন্দর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা।  টোকেনের নামে অটোরিকশা থেকে অর্থ আদায়: নাঙ্গলকোটে চাঁদাবাজির অভিযোগ

মোটরযান সংশ্লিষ্ট কাগজপত্রের বৈধতা বাড়ল বিআরটিএর সার্ভার বন্ধ 

রিপোর্টার তাজিম উদ্দিন তজু 
  • নিউজ প্রকাশের সময় : ০৭:৪১:০৭ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪ ৯১ বার পড়া হয়েছে

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) বিভিন্ন সেবার মেয়াদ উত্তীর্ণ কাগজপত্রের বৈধতা বাড়িয়েছে। ফলে গ্রাহকরা গাড়ির ফিটনেস, ট্যাক্স-টোকেন, রুট পারমিট, ড্রাইভিং লাইসেন্স নবায়ন ছাড়াই দেড় মাস ব্যবহারের সময় পাচ্ছেন।বুধবার (৩১ জুলাই) বিআরটিএর সংস্থাপন শাখার সহকারী সচিব মো. জসিম উদ্দিনের সই করা প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়, গত ১৮ ও ১৯ জুলাই দুষ্কৃতিকারীরা বিআরটিএর বনানীর প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটতরাজ করে। ফলে বিআরটিএ ভবনে স্থাপিত সার্ভার ও আইএস ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে বিআরটিএর মোটরযান সংক্রান্ত সেবা যথা: ফিটনেস, ট্যাক্স-টোকেন, রুট পারমিট, ড্রাইভিং লাইসেন্স নবায়ন বা হালনাগাদ, অগ্রিম আয়কর আদায় এবং গাড়ি নিবন্ধন করা সম্ভব হচ্ছে না। ক্ষতিগ্রস্ত সার্ভার ও আইএস সচল ও কার্যকর করার কার্যক্রম চলমান আছে আরও বলা হয়, এমন প্রেক্ষাপটে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ধারা ১২৪(১)(থ) অনুযায়ী ১৬ জুলাই থেকে যেসব গ্রাহকের মোটরযানের ফিটনেস, ট্যাক্স টোকেন, অগ্রিম আয়কর, রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স নবায়ন সংক্রান্ত কাগজপত্রের মেয়াদ ১৯ জুলাই পার হয়েছে, অথবা আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে পার হবে, সেসব গ্রাহকের মোটরযানের উল্লিখিত সেবা সংশ্লিষ্ট কাগজপত্রের বৈধতার মেয়াদ আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত করা হলো। ইহা অবিলম্বে কার্যকর হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মোটরযান সংশ্লিষ্ট কাগজপত্রের বৈধতা বাড়ল বিআরটিএর সার্ভার বন্ধ 

নিউজ প্রকাশের সময় : ০৭:৪১:০৭ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪