ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮,

যশোরে পুলিশ পরিচয়ে ডাকাতি, জনতার ধাওয়ায় আটক ১

মো: মহিবুল ইসলাম খুলনা বিভাগীয় ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ০৪:৫৪:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪ ৮১ বার পড়া হয়েছে

যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপার জোকা গ্রামে পুলিশ পরিচয়ে মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে। এসময় গ্রামবাসী ও ঝাঁপা ফাঁড়ি পুলিশের সদস্যরা ডাকাতদলের সদস্য তহিদুল ইসলামকে (২৯) আটক করেছে।পরিবারের সদস্যরা জানায়, শুক্রবার গভীররাতে জোকা গ্রামের মালয়েশিয়া প্রবাসী হাফিজুর রহমানের বাড়িতে ৫/৭ জনের একদল ডাকাত হানা দেয়। তারা বাড়ির জিআই নেট কেটে ভেতরে প্রবেশ করে। পরে মই দিয়ে প্রাচির টপকিয়ে বাকি সদস্যরা প্রবেশ করে। বাড়ির লোকজন ডাকাতের উপস্থিতি টের পেরে চিৎকার শুরু করে। এই সময় ডাকাত দল পুলিশ পরিচয় দিয়ে লোহার গেট খুলতে বাধ্য করে। তারপরও প্রবাসী হাফিজুর রহমানের পিতা তসলিম ব্যাপারী ও স্ত্রী পারুল খাতুন গেট খুলতে রাজি হয়নি। এরপর ডাকাতদল লোহার গেটের তালা ভেঙে তসলিম বেপারী ও পারুল খাতুনকে অস্ত্রের মুখে জিম্মি করে রশি দিয়ে বেঁধে মারপিট করে। ডাকাতরা আলমারি থেকে স্বর্ণালঙ্কার, নগদ ১০ হাজার টাকা, ২টি মুঠোফোন লুট করে।তাদের চিৎকার শুনে গ্রামবাসী এগিয়ে এসে প্রবাসীর বাড়ির সামনে একজনকে দেখতে পান। এসময় তারা ঝাঁপা পুলিশ ফাঁড়িতে খবর দেয়। এক পর্যায়ে জনগন ও পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যেতে থাকে। পুলিশ ও জনগন তাদের ধাওয়া করে তহিদুল ইসলাম নামে ডাকাতদলের এক সদস্যকে আটক করে এবং শনিবার (১৮ মে) মণিরামপুর থানায় মামলা দায়ের করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যশোরে পুলিশ পরিচয়ে ডাকাতি, জনতার ধাওয়ায় আটক ১

নিউজ প্রকাশের সময় : ০৪:৫৪:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪