ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রাজনীতিতে জোট সংস্কৃতির মনোয়নে উন্নয়ন বঞ্চিত সংশ্লিষ্ট আসনের জনগণ। 

ফাতেমা আক্তার মাহমুদ ইভা রিপোর্টার নারায়ণগঞ্জ ঃ
  • নিউজ প্রকাশের সময় : ০২:২৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩ ১৭৯ বার পড়া হয়েছে

রাজনীতিতে জোট সংস্কৃতির মনোয়নে উন্নয়ন বঞ্চিত সংশ্লিষ্ট আসনের জনগণ।

বাংলাদেশে দুইটি বৃহৎ রাজনৈতিক দল যাদের ভোট প্রায় ৭৫ %। বাকী ৪২টি দলের ভোট মাত্র ২৫%। বর্তমান প্রেক্ষাপটে দুইটি দল ছাড়া জাতীয় সংসদে এককদলের কিংবা স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করে পাস করে আসা দুঃসাধ্য। আন্দোলন সংগ্রামে সাধারণত ২টি দলই নেতৃত্ব দেয় এবং শরীকরা থাকে সহযোগী হিসেবে। ২টি দলের একে অন্যকে প্রতিদ্বন্দ্বী মনে করে ফলে একদল অন্যকে ছাড় দিতে নারাজ। এক্ষেত্রে সহযোগী দলগুলো থাকে কিছুটা নিরাপদে এবং তারা সেফ সাইডে খেলে। নির্বাচনের পূর্বে এরা জাগ্রত হয়ে ফ্রন্টে আসে এবং আসনের জন্য দরকষাকষি করে এবং কিছু আসনে নমিনেশন বাগিয়ে নেয়। এইসব আসনে তাদের নিজেদের ৫-৭% ভোট নিয়ে ঐ দুই দলের ভোট ব্যাংকের সহযোগিতায় পাস করে যায়। পাস করার পরে তারা ভাবে আমরা জোটবদ্ধ হয়ে পাস করেছি, এই সমর্থনতো আমার নয়। আবার ইলেকশন আসবে জোটগতভাবে নমিনেশন পাবো, এমপি হবো। এদের জনগণের কাছে কোনো দায়বদ্ধতা নেই। এরা জগদ্দল পাথরের মতো জনগণের উপর চেপে বসে। জনগণ কেন্দ্রে নেতৃত্বদানকারী মূল দলগুলোর উপর ক্ষ্যাপা থাকে এবং যতো দোষ সব নন্দঘোষের উপর বর্তায়। অন্যদলের কাঁধে ভর করা এইসব এমপিরা এলাকার উন্নয়নে কাজ করাকে প্রাধান্য না দিয়ে নিজের আখের গুছাতে ব্যস্ত থাকে এবং নিজের সমর্থনকারীদের সহযোগিতা করে। এরকম অবহেলিত আসন অনেক আছে যেখানে ভোটাররা প্রধান দলগুলোর নিজস্ব প্রার্থীর মনোয়ন চায়। এসব আসনে যুগের পর যুগ দলের জন্য কাজ করেও অনেক কেন্দ্রীয় নেতা শুধুমাত্র জোটের কারণে নমিনেশন বঞ্চিত হয়।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী বাছাই সঠিক না হলে এসব অগ্রহণযোগ্য প্রার্থী পাস করে আসবে বলে মনে হয় না। যে কারণে জোটবোদ্ধ হয়ে নির্বাচন করবে বলে বড় দলগুলো চিন্তা করছে তা এবার সফল হবে বলে মনে করে না সুধীমহল। এ প্রসঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান ও নড়াইল-২ আসনে মিডিয়া কোটায় মনোয়ন প্রত্যাশি লায়ন নূর ইসলাম সহমত পোষণ করেন এবং জোট সংস্কৃতি থেকে বেরিয়ে সব শ্রেণি পেশার রাজনীতিবীদ থেকে যোগ্য প্রার্থীকে নমিনেশন দেয়ার অভিমত প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজনীতিতে জোট সংস্কৃতির মনোয়নে উন্নয়ন বঞ্চিত সংশ্লিষ্ট আসনের জনগণ। 

নিউজ প্রকাশের সময় : ০২:২৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩