সংবাদ শিরোনাম ::
রাজশাহীর আমের হাট, কেজি ৭০ টাকা

রিপোর্টার সাহিদ মন্ডল
- নিউজ প্রকাশের সময় : ০৯:৫৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪ ১০৪০ বার পড়া হয়েছে

রাজশাহীতে জমে উঠেছে আমের বাজার। জেলার সবচেয়ে বড় বাজার বানেশ্বর হাটে গোপালভোগ কেনাবেচা জমেছে। তবে বিগত বছরের তুলনায় এবার মৌসুমের শুরু থেকেই দাম বেশি। পাইকারিতে ৫৫-৬০ টাকা বিক্রি হলেও খুচরায় ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে হাটে পাইকারির চেয়ে খুচরা ক্রেতা কম।সোমবার (২৭মে) বিকালে বানেশ্বর হাটে গিয়ে দেখা গেছে, প্রতি মণ দুই হাজার ৩৫০ থেকে তিন হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। পাশাপাশি বিক্রি হয়েছে বিভিন্ন ধরনের গুটি আম। এই জাতের আম প্রকারভেদে বিক্রি হয়েছে এক হাজার থেকে এক হাজার ৭০০ টাকা মণ। যা গত বছরের তুলনায় বেশি বলেছেন ক্রেতারা।















