ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জরুরি নিখোঁজ সংবাদ প্রতিবেদন জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন

রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

রিপোর্টার ফয়সাল হোসেন 
  • নিউজ প্রকাশের সময় : ০৭:৩৮:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪ ৭৫ বার পড়া হয়েছে

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহীদ মিনার প্রাঙ্গণ ঘুরে আবার সেখানে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন শিক্ষার্থীরা।

বিক্ষোভে শিক্ষার্থীদের ‘স্বৈরাচারের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘দফা এক দাবি এক, দালাল চুপ্পুর পদত্যাগ’, ‘ছাত্রলীগ-যুবলীগের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

জাবিতে ‘গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন’ প্ল্যাটফর্মের আত্মপ্রকাশমধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে জাবিতে প্রভোস্টের পদত্যাগ জাবিতে গণরুমের বিদায়, সিঙ্গেল সিটের যুগে প্রবেশ

সমাবেশে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার অন্যতম সমন্বয়ক তৌহিদ সিয়াম বলেন, আমরা ভুল করেছি রাষ্ট্রপতিকে দায়িত্বে রেখে। তার অপসারণ এখন সময়ের দাবি। সারা দেশে ছাত্রলীগের সন্ত্রাস অব্যাহত রয়েছে, আর রাষ্ট্রপতি বসে বসে বিশৃঙ্খলা উসকে দিচ্ছেন। সাহাবুদ্দিন চুপ্পু যদি পদত্যাগ না করেন, তাহলে আমরা বঙ্গভবন পর্যন্ত লংমার্চ করতে বাধ্য হবো। ছাত্রলীগসহ আওয়ামী লীগ সরকারের সহযোগী সংগঠনগুলোকে নিষিদ্ধ করতে হবে, যেহেতু এরা গণঅভ্যুত্থানের সময় সহিংসতার সঙ্গে যুক্ত ছিল। ইতিহাসে দেখা যায়, বেনিতো মুসোলিনির মতো ফ্যাসিস্ট সংগঠনগুলো তাদের দেশে রাজনীতি করার অধিকার হারিয়েছে; একইভাবে বাংলাদেশেও এর প্রয়োগ হওয়া উচিত।

ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নাদিয়া রহমান অন্বেষা বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা এখনও আমাদের ক্যাম্পাসে অবস্থান করছে, যা সাধারণ শিক্ষার্থীদের জন্য বড় হুমকি। জুলাই মাসে ক্যাম্পাসে ছাত্রলীগ যে সহিংসতা চালিয়েছে, তা দেখার পর আমরা তাদের আর এখানে মেনে নিতে পারি না। অন্তর্বর্তী সরকার গঠনের পরও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়াটা হতাশাজনক। নিরাপদ ক্যাম্পাসের স্বার্থে ছাত্রলীগকে নিষিদ্ধ করা এখন সময়ের দাবি। পাশাপাশি জাতির সঙ্গে প্রতারণার দায় নিয়ে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

নিউজ প্রকাশের সময় : ০৭:৩৮:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪