ঢাকা ১১:৫১ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026

রূপগঞ্জে ব্যবসায়ীর প্রতিষ্ঠানে ও বাড়িতে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

রিপোর্টার মো: জাহিদুল ইসলাম 
  • নিউজ প্রকাশের সময় : ০৫:২৪:২০ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪ ১০০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দী গ্রামের বাসিন্দা ও আশমিনা ট্রেড ইন্টারন্যাশনালের মালিক মোতাহার হোসেনের বাড়িতে ও তার ব্যাবসায়ীক প্রতিষ্ঠানে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল ৩০সেপ্টেম্বর সোমবার রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ওই ব্যবসায়ী ও তার পরিবারের সদস্যরা এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আশমিনা ট্রেড ইন্টারন্যাশনালের মালিক মোতাহার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী মোঃ মোতাহার হোসেনের ভাই আজহারুল হক, বড় ভাইয়ের স্ত্রী সুরিয়া আক্তার, ছোট ভাইয়ের স্ত্রী সালমা বেগম, আশমিনা ট্রেড ইন্টারন্যাশনালের ম্যানেজার নজরুল ইসলাম, কর্মচারী হাসিবুর রহমান, এলাকাবাসী শফিকুল ইসলাম ও কাইয়ূম ইসলাম প্রমুখ। সংবাদ সম্মেলনে ব্যবসায়ী মোতাহার হোসেন বলেন, দাবিকৃত ৫লাখ টাকা চাঁদা না পেয়ে গত ২২সেপ্টেম্বর সন্ত্রাসীরা তার মালিকানাধীন আশমিনা ট্রেড ইন্টারন্যাশনালে ও তার বসত বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। কিন্তু গত ৮দিনেও রূপগঞ্জ থানা পুলিশ তা মামলা হিসেবে রুজু করেনি। অবিলম্বে মামলা রুজু করে ওই সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে। ব্যবসায়ী ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রূপগঞ্জে ব্যবসায়ীর প্রতিষ্ঠানে ও বাড়িতে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

নিউজ প্রকাশের সময় : ০৫:২৪:২০ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪