ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

লোহাগড়ায় ০৮ নং দিঘলিয়া বিটে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত 

রিপোর্টার স্বপন মিয়া 
  • নিউজ প্রকাশের সময় : ০৬:৫৫:৩২ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪ ৮৩ বার পড়া হয়েছে

স্মার্ট পুলিশ, স্মার্ট দেশ, শান্তি ও প্রগতির বাংলাদেশ’অদ্য ২৩ মার্চ ২০২৪ (শনিবার) নড়াইল জেলার লোহাগড়া থানাধীন লুটিয়া বাজারে ৮ নম্বর দিঘলিয়া বিটের আয়োজনে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), নড়াইল; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুল হান্নান শিকদার রুনু, লোহাগড়া উপজেলা চেয়ারম্যান এবং জনাব মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নড়াইল। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কাঞ্চন কুমার রায়, অফিসার ইনচার্জ, লোহাগড়া থানা। প্রধান অতিথি জনাব তারেক আল মেহেদী মহোদয় বলেন,” অত্র এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পুলিশ কঠোরভাবে দায়িত্ব পালন করবে। প্রয়োজনে দ্রুত বিচার আইনে মামলা নিয়ে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা হবে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাঃ মেহেদী হাসান মহোদয়ের দিক নির্দেশনায় সম্পূর্ণ পেশাদারিত্বের সাথে এবং নিরপেক্ষভাবে পুলিশ দায়িত্ব পালন করে যাচ্ছে। যে আইন লঙ্ঘন করবে তার বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।” অনুষ্ঠানে জনাব মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহোদয় বলেন, এই ০৮ নং দিঘলিয়া বিট একটি কাইজাপূর্ণ এলাকা। এখানে অনেক মারামারি মামলা হয়। এসব মামলায় অনেক আসামিকে এজাহারভুক্ত করা হয়। পুলিশ তদন্ত করে শুধুমাত্র প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশ রিপোর্ট বিজ্ঞ আদালতে দাখিল করে থাকে। নির্দোষ ব্যক্তিকে যেমন দোষী সাব্যস্ত করা হয় না তেমনি দোষী ব্যক্তিকে ছাড় দেওয়া হয় না।” বিশেষ অতিথি জনাব আব্দুল হান্নান শিকদার রুনু মহোদয় বলেন, “আপনারা মারামারি নিয়ে প্রতিযোগিতা না করে কার ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ম্যাজিস্ট্রেট, উদ্যোক্তা হলো সেটা নিয়ে প্রতিযোগিতা করে ছেলে মেয়েদের মানুষ করুন। এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখুন।” অনুষ্ঠানটির সভাপতি জনাব কাঞ্চন কুমার রায়, অফিসার ইনচার্জ, লোহাগড়া থানা মহোদয় বলেন, “আমি চাই লোহাগড়া থানার প্রতিটি ইউনিয়নে শান্তি। আর এই শান্তি বজায় রাখতে যা যা করণীয় তা আমি আমার দীর্ঘ চাকরি জীবনের অভিজ্ঞতা ও পুলিশ সুপার স্যারের নির্দেশনায় বাস্তবায়ন করবো।”এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লুটিয়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, পুলিশ পরিদর্শক(তদন্ত) জনাব আব্দুল্লাহ আল মামুন, বিট অফিসার এসআই (নি:)অমিত কুমার বিশ্বাস, সাবেক বিট অফিসার এসআই(নি:)মোহাম্মদ মামুনুর রহমানসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লোহাগড়ায় ০৮ নং দিঘলিয়া বিটে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত 

নিউজ প্রকাশের সময় : ০৬:৫৫:৩২ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪