ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এক রাতে বিশ্বজুড়ে হাই কমিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামানো হয়: সাহাবুদ্দিন কেরানীগঞ্জে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি কেরানীগঞ্জ মডেল থানার পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের ঘটনার পর এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানা 

সড়কে ব্যয় এক কোটি ৫৯ লাখ টাকা: হাত দিয়ে টানলেই উঠে যাচ্ছে সড়কের পিচ

মো: মহিবুল ইসলাম খুলনা বিভাগীয় ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ০৩:৫৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪ ৬৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে সড়ক নির্মাণ করায় কাজ শেষ হওয়ার আগেই সড়কের কয়েকটি অংশের পিচ ঢালাই উঠে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, এলজিইডি কর্তৃপক্ষ তদারকি না করার কারণেই এ অবস্থার সৃষ্টি হয়েছে।শুক্রবার (৩ মে) দুপুরে সরেজমিনে দেখা গেছে, সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের গোদাঘাটা বদ্দীপাড়ার মল্লিক বাড়ি থেকে কারিগর পাড়া ঈদগাহ মোড় পর্যন্ত ১ হাজার ৩৬০ মিটার সড়কে এক কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণের কাজ চলছে। কাজটি পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান সোয়ানি ট্রেডার্স। এরমধ্যে শেষ হয়েছে তিন ভাগের দুই ভাগ কাজ। তবে চলমান এ কাজে উপজেলা প্রকৌশলী বা তার প্রতিনিধি উপস্থিত থেকে কাজ বুঝে নেয়ার কথা থাকলেও কাউকে পাওয়া যায়নি।স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার করে সড়ক সংস্কার করায় কাজ শেষ হতে না হতেই সড়কের কয়েকটি অংশের পিচ ঢালাই উঠে গেছে। পাথর, বিটুমিনসহ চলমান সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। আবার গাড়ি চলাচল করায়ও পিচ অনেক জায়গায় উঠে যাচ্ছে।ঠিকাদারের লোকজন ময়লা-আর্বজনা পরিষ্কার না করে কাজ করেছেন। কমপ্রেশার মেশিন দিয়ে সড়ক পরিষ্কার করে পিচ দেওয়ার কথা। তা না করে গাছের পাতা ও ময়লার ওপরই পিচ দেওয়া হচ্ছে। নিয়ম অনুযায়ী এক ইঞ্চি ঢালাই হওয়ার কথা থাকলেও যেসব জায়গার পিচ উঠে গেছে সেখানে এক ইঞ্চি না দিয়ে হাফ ইঞ্চি পিচ ঢালাই দেওয়া হয়েছে।স্থানীয় বাসিন্দা আব্দুস সালাম মুন্সী বলেন, পিচ দেওয়ার আগে যখন ইটের সুরকি দেওয়া হয় তখন রোলার মেশিন দিয়ে সমান করার কথা বলা হয়েছিল। কিন্তু রোলার দিয়ে সমান না করে পিচ দিয়েছে। ফলে কাজ শেষ হওয়ার আগেই পিচ উঠে যাচ্ছে।নিম্নমানের কাজ করার অভিযোগ অস্বীকার করে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক জাহিদ হাসান বলেন, পিচ ঢালাইয়ের কাজ যেভাবে হয়, আমি সব ধরনের উপাদান ঠিকভাবে ব্যবহার করেছি। তবে স্থানীয়দের মধ্যে গ্রুপিংয়ের কারণে এ ধরনের অভিযোগ উঠছে।সাতক্ষীরা সদর উপজেলা প্রকৌশলী ইয়াকুব আলীর নাম্বারে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শোয়াইব আহমাদ বলেন, রাস্তার পিচ ওঠে যাওয়ার ঘটনায় খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সড়কে ব্যয় এক কোটি ৫৯ লাখ টাকা: হাত দিয়ে টানলেই উঠে যাচ্ছে সড়কের পিচ

নিউজ প্রকাশের সময় : ০৩:৫৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪