ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এক রাতে বিশ্বজুড়ে হাই কমিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামানো হয়: সাহাবুদ্দিন কেরানীগঞ্জে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি কেরানীগঞ্জ মডেল থানার পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের ঘটনার পর এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানা  পটুয়াখালীর উলানিয়া বন্দর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা।  টোকেনের নামে অটোরিকশা থেকে অর্থ আদায়: নাঙ্গলকোটে চাঁদাবাজির অভিযোগ

সমন্বয়ক আবু বাকের শিক্ষকদের অপমানের বিষয়ে যা বললেন

রিপোর্টার রফিকুল ইসলাম 
  • নিউজ প্রকাশের সময় : ০৮:৩৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪ ৬৯ বার পড়া হয়েছে

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের পদত্যাগের জন্য চাপ দেওয়া হয়েছে। শিক্ষকদের মধ্যে নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে শিক্ষার্থীরাই তাদের পদত্যাগের জন্য চাপ দিচ্ছেন। বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন করেছে বিবিসি বাংলা। পদত্যাগের চাপ, হেনস্থা, অপমান ও আতঙ্কে আছেন অনেক শিক্ষক শিরোনামে লেখাটিতে কী পরিস্থিতি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের পদত্যাগে বাধ্য করা হয়েছে সেটি তুলে ধরা হয়েছে। ছাত্র-শিক্ষক সম্পর্কে ফাটল ধরেছে কি না, সে প্রশ্নও তোলা হয়েছে প্রতিবেদনটিতে। এই প্রতিবেদনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক আবু বাকের মুজমদারের বক্তব্য তুলে ধরা হয়েছে। তিনি বলেন, তাদের পক্ষ থেকে চেষ্টা আছে পরিস্থিতি স্বাভাবিক করার।আমরা কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কোথাও কোনো ঘেরাও করি নাই এসব বিষয়ে। আমরা আমাদের জায়গা থেকে সবসময়ই বলেছি যে, শিক্ষার্থীরা যেন এ ধরনের কোনো কাজের সঙ্গে জড়িত না হয়।’ তবে কোনো শিক্ষকের বিরুদ্ধে যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়ার অধিকার আছে, আমরা এটাও মনে করি। কিন্তু হেনস্থা করার মতো ঘটনা এসব কাম্য নয়,’ বলেন বাকের মজুমদার।জামালপুরে প্রাধান শিক্ষকের পদত্যাগ দাবিতে মহাসড়ক অবরোধপ্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে বাড্ডায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ ফেনীতে আন্দোলনের মুখে প্রধান শিক্ষকের পদত্যাগ তিনি দাবি করেন, শুরুর দিকে যেসব ঘটনা ঘটছিল এখন সেগুলো কমেছে। এমনকি যারা এসব করছিল তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কাউকে হেনস্তা না করার বার্তা পৌঁছে দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।বিবিসি বলছে, বাস্তবতা হচ্ছে এরপরও এমন ঘটনা থেমে নেই। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকেও নেই দৃশ্যমান কোনো উদ্যোগ।এমনকি ভিসি ও অন্যান্য পদগুলোতে দ্রুত নিয়োগ দেওয়ার মাধ্যমে প্রশাসনিক কার্যকারিতাও তৈরি করতে পারেনি সরকার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সমন্বয়ক আবু বাকের শিক্ষকদের অপমানের বিষয়ে যা বললেন

নিউজ প্রকাশের সময় : ০৮:৩৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪