ঢাকা ০৫:০২ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার

সরাইলে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

এম কে খোকন ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ০২:৩১:৪৯ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩ ১৮৯ বার পড়া হয়েছে

সরাইলে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ড্রামট্রাকের ধাক্কায় রাস্তার পাশে দাড়িয়ে থাকা অটোরিকশার দুই যাত্রী নিহত এবং অটোচালক আহত হয়েছেন।

শনিবার(৯ ডিসেম্বর)সকালে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার বেড়তলা নামক স্থানে এ দুঘর্টনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার শোনাইসার গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে আব্দুর রহমান ও হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার সুবিদপুর গ্রামের আনসার আলীর ছেলে ইকবাল হোসেন।

সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, সকালে একটি ড্রামট্রাক সরাইলের বিশ্বরোড যাওয়ার পথে বেড়তলা এলাকার একটি পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান আব্দুর রহমান।

তিনি আরো জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত দুইজনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইকবাল। লাশ দুইটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটিকে আটক করা হলেও পালিয়েছেন চালক। আইনগত ব্যবস্থা গ্রহণে প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সরাইলে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

নিউজ প্রকাশের সময় : ০২:৩১:৪৯ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩