ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাংবাদিক নাদিম হত্যার প্রধান আসামির জামিন স্থগিত

  মোজাম্মেল হক জামালপু জেলা প্রতিনিধি 
  • নিউজ প্রকাশের সময় : ০৪:০৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪ ১৪৭ বার পড়া হয়েছে

সাংবাদিক নাদিম হত্যার প্রধান আসামির জামিন স্থগিত

মোঃ  মোজাম্মেল হক জামালপু জেলা প্রতিনিধি

গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি বহিষ্কৃত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী। আসামির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এস এম আবুল হোসেন।

২০২৩ সালের ১৪ জুন রাতে বকশীগঞ্জের পাটহাটি এলাকায় সাধুরপাড়া ইউপির বরখাস্ত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে সন্ত্রাসীরা নাদিমকে পিটিয়ে ও ইট দিয়ে মাথা থেঁতলে গুরুতর আহত করে। পরদিন ১৫ জুন চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এ ঘটনায় ১৭ জুন নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে বকশীগঞ্জ থানায় মাহমুদুল আলম বাবুসহ ২২ জনের নামে এবং অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলায় এ পর্যন্ত বাবুসহ ১৭ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

পরে ২৭ আগস্ট মাহমুদুল আলম বাবুসহ ছয় আসামির জামিন নামঞ্জুর করেন আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সুলতান মাহমুদ তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন।

তবে আসামি মাহমুদুল আলম বাবুকে ছয় মাসের জামিন দেন হাইকোর্ট। বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

পরে তার জামিন স্থগিত চেয়ে ২০ সেপ্টেম্বর আবেদন করে রাষ্ট্রপক্ষ। তখন মাহমুদুল আলম বাবুকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে লিভ টু আপিল দায়ের নির্দেশ দেন আপিল বিভাগ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাংবাদিক নাদিম হত্যার প্রধান আসামির জামিন স্থগিত

নিউজ প্রকাশের সময় : ০৪:০৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪