সংবাদ শিরোনাম ::
সাবেক কারা নি*র্যাতিত ছাত্র নেতা ইরফানুল হক পাটোয়ারীর সমর্থন — “আমরা আপনাকে সভাপতি হিসেবে পাবো, ইনশাআল্লাহ”

রিপোর্টার মোঃআনজার শাহ
- নিউজ প্রকাশের সময় : ০৮:২৯:০৪ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫ ৪৩ বার পড়া হয়েছে

রিপোর্টার মোঃআনজার শাহ
মনোহরগঞ্জ উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনকে সামনে রেখে সভাপতি পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আলহাজ্ব ইলিয়াস পাটোয়ারী। এ সময় তাঁর পক্ষে সমর্থন জানিয়ে ফেসবুকে পোস্ট করেন সাবেক কারা নির্যাতিত ছাত্র নেতা ইরফানুল হক পাটোয়ারী।
নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে ইরফানুল হক পাটোয়ারী লিখেন—
“মনোহরগঞ্জ উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে আমরা আপনাকে উপজেলা সভাপতি হিসেবে পাবো। ইনশাআল্লাহ।”
দলীয় নেতাকর্মীরা মনে করছেন, আলহাজ্ব ইলিয়াস পাটোয়ারীর প্রার্থী হওয়ায় আসন্ন সম্মেলনে নতুন উদ্দীপনা যোগ হবে এবং সাংগঠনিক কর্মকাণ্ড আরও শক্তিশালী হবে।















