ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাভারে ছাত্র আন্দোলনে হত্যা মামলায় ওলামালীগ নেতা ফয়েজ গ্রেপ্তার 

রিপোর্টার মোঃ জাহিদুল ইসলাম জাহিদ  
  • নিউজ প্রকাশের সময় : ০৯:১০:২১ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪ ৬৭ বার পড়া হয়েছে

সাভারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হৃদয় আহমেদকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামী ওলামালীগ নেতা ফয়জুল ইসলাম ফয়েজকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে সাভারের আমিনবাজার এলাকা থেকে ওলামালীগ নেতা ফয়জুল ইসলাম ফয়েজকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) নূর আলম। গ্রেপ্তারকৃত ফয়জুল রহমান ফয়েজ (৩৫) সাভারের আমিন বাজার ইউনিয়নের নরসিংহপুর এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে। সে আমিন বাজার ইউনিয়নের ওলামালীগের সভাপতি বলে জানা যায়।মামলার এজাহারসূত্রে জানায়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হৃদয় আহমেদ সাভারের থানা রোড়ে মুক্তিমোড় এলাকার আসে। সেখানে ছাত্রদের যৌক্তিক দাবির পক্ষে একাত্মতা পোষণ করে ছাত্র আন্দোলনে যোগ দেন তিনি। এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ হুকুমে এবং প্ররোচনায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী অঙ্গসংঘঠনের অজ্ঞাতনামা আরও আসামিরা হামলা করে। এ সময় আসামিদের সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে আন্দোলনরত ছাত্রদের ধাওয়া করে এবং এলোপাতাড়ি পেটায় এবং আগ্নেয়াস্ত্র দিয়া উপর্যুপরি গুলি বর্ষণ করে। হৃদয়ের বুকসহ শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৮ আগস্ট সকালে হৃদয়ের মৃত্যু হয়।এঘটনায় ৩১ আগস্ট নিহত হৃদয়ের বাবা রাজু আহম্মেদ বাদি হয়ে সাভার মডেল থানায় ১১৭ জনের নাম উল্লেখ করে ১৫০-২০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে। ওই মামলার এজাহার ভুক্ত আসামী ওলামালীগ নেতা ফয়জুল ইসলাম ফয়েজ। সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) নূর আলম বলেন, বিকেলে সাভারের আমিন বাজার এলাকায় অভিযান চালিয়ে ফয়জুল ইসলাম ফয়েজকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হত্যা ও ৬ আগস্ট ব্যবসা প্রতিষ্ঠানে হামলা লুটপাট ও অগ্নিসংযোগের মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাভারে ছাত্র আন্দোলনে হত্যা মামলায় ওলামালীগ নেতা ফয়েজ গ্রেপ্তার 

নিউজ প্রকাশের সময় : ০৯:১০:২১ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪