ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮,

সাভারে ফেনসিডিলসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার

রিপোর্টার সৈয়দ মো:স্বাধীন 
  • নিউজ প্রকাশের সময় : ১০:৩৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪ ২০৩ বার পড়া হয়েছে

সাভারে অভিযান চালিয়ে নারীসহ ৫ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। এ সময় তাদের কাছ থেকে ১৫৬ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান। এর আগে বুধবার রাতে সাভারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন- বরগুনা জেলার মো. জসিম ওরফে পান্না (৩৫), মো. কবির মিয়া (২৪), মো. সাদ্দাম (২৬) এবং পটুয়াখালী জেলার মো. খোকন মৃধা (৩৮) ও তাসলিমা বেগম (৩৪)। তারা পেশাদার মাদক কারবারি বলে জানা গেছে।র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে সাভারে অভিযান চালিয়ে পাঁচজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে কৌশলে লুকিয়ে রাখা ১৫৬ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে ফেনসিডিল সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, আশুলিয়া, ধামরাইসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা ক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলেন। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাভারে ফেনসিডিলসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার

নিউজ প্রকাশের সময় : ১০:৩৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪