সিরাজদিখানে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।

- নিউজ প্রকাশের সময় : ১১:৫৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪ ১৩৮ বার পড়া হয়েছে

প্রকাশঃ ৭,ফেব্রুয়ারি ২০২৪ মুন্সিগঞ্জের সিরাজদিখানে উত্তর মধ্যপাড়া মানবিক সংগঠনের উদ্যোগে ও অর্থায়নে অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। (৭ফেব্রুয়ারি) বিকেল ৫ টার সময় এ কম্বল বিতরণ করা হয়েছে।মানুষ যখন শীতে কাতর তখনই উত্তর মধ্যপাড়ার মানবিক সংগঠনের সভাপতি মোঃ শামীম হাওলাদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক উত্তর মধ্যপাড়া মানবিক সংগঠন মোঃ কামাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মোঃ আনিসুর রহমান রিয়াদ সদস্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ। বিশেষ অতিথি ছিলেন মোঃ শাহ আলম মোল্লা,বেলজিয়াম প্রবাসী। মোঃ জাকির হোসেন,মালয়েশিয়া প্রবাসী। মোঃ আবু বক্কর মৃধা,ইটালি প্রবাসী উপস্থিত ছিলেন উত্তর মধ্যপাড়া মানবিক সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ নজরুল ইসলাম তালুকদার, মোঃ আলমগীর শেখ উপদেষ্টা এবং সাবেক মেম্বার ৪ নং ওয়ার্ড মধ্যপাড়া, মোঃ মিজানুর রহমান তালুকদার সিনিয়র সভাপতি, মোঃ বিল্লাল মৃধা সাংগঠনিক সম্পাদক। হাজী আবু কালাম শেখ কোষাধক্ষ্য। মোহাম্মদ দিপু হোসেন সহ কোষাধক্ষ্য প্রমুখ। এ সময় কম্বল উপহার পেয়ে শীতার্ত মানুষেরা উল্লাস মুখরিত ভাবে ঘরে ফেরেন। এবং এই মানবিক সংগঠনকে প্রাণ খুলে দোয়া করেন এই শীতার্ত মানুষের ।এবং সংগঠনের সভাপতি বলেন সামাজিক উন্নয়নমূলক সকল ধরনের কাজে উত্তর মধ্যপাড়া মানবিক সংগঠন সবসময় পাশে থাকবেন।












