সিরাজদিখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত।

- নিউজ প্রকাশের সময় : ০২:২৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪ ১৪৭ বার পড়া হয়েছে

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঐতিহ্যবাহী বিক্রমপুর কুঞ্জ বিহারী সরকারি কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরাল ও শহিদ মিনারের ভিত্তি প্রস্তুত স্থাপন এবং বার্ষিক ক্রীড়া ও সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১১ টা সময় এ উদ্বোধনীয় অনুষ্ঠান বিক্রমপুর কুঞ্জ বিহারী কলেজে হলরুমে অনুষ্ঠিত হয়।বিক্রমপুর কুঞ্জ বিহারী সরকারি কলেজের শিক্ষক কালিদাস রায় এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে ছিলেন মাননীয় সংসদ সদস্য মুন্সিগঞ্জ ১ আসনের মহিউদ্দিন আহমেদ।বিশেষ অতিথি হিসাবে ছিলেন সাব্বির আহমেদ উপজেলা নির্বাহী অফিসার সিরাজদিখান, সিনিয়র সহকারী পুলিশ সুপার সিহাওড়া কা রাজদিখান সার্কেল। মোস্তাফিজুর রহমান রিফাত, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার সিনিয়র সহ-সভাপতি সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগ। মোঃ সুমন মিয়া, চেয়ারম্যান ইছাপুরা ইউনিয়ন পরিষদ।সম্মানীত অতিথি বিষ্ণুপদ মন্ডল অনুষ্ঠান সমনায়ক ও আহ্বায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরাল নির্মাণ কমিটি। সঞ্জয় কুমার সাহা সম্পাদক শিক্ষক পরিষদ বিক্রমপুর কুঞ্জ বিহারী সরকারি কলেজ এছাড়াও হরগঙ্গা কলেজের অধ্যাপক এবং আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর কলেজে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যাপক ড: রসময় কীর্তনীয়া অধ্যক্ষ বিক্রমপুর কুঞ্জ বিহারী সরকারি কলেজ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজে সব সময় তিনি পাশে ছিলেন এবং থাকবেন।















