সিরাজদিখানে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত ১

- নিউজ প্রকাশের সময় : ০৪:১৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪ ১৫৯ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের সিরাজদিখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আবুল হাসান শেখ (২৬) নামে এক চালক নিহত হয়েছেন।রোববার (১১ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত হাসান শেখ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা এলাকার শাজাহান শেখর ছেলে বলে জানান পুলিশ।পুলিশ আরো জানায় যে , ঢাকা থেকে মাওয়ার দিকে যাচ্ছিলেন মোটরসাইকেল আরোহী। সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা বাসস্ট্যান্ড সংলগ্ন ফ্লাইওভারের নিচে পৌঁছালে অজ্ঞাত গাড়ি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই চালক মারা যানমুন্সিগঞ্জ শ্রীনগর হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে।
















