ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সিলেট জেলা যুবদল সভাপতি মোমিনুল ইসলাম মোমিনের অসুস্থ এনামুল কবিরের বাড়ি পরিদর্শন

রুবেল আহমেদ সিলেট জেলা প্রতিনিধি
  • নিউজ প্রকাশের সময় : ০৮:৪৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫ ৯১ বার পড়া হয়েছে

রুবেল আহমেদ সিলেট জেলা প্রতিনিধি

সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল কবিরের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর নিজ বাড়িতে যান সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন।
গত জাতীয় নির্বাচনের আগে র‍্যাবের হাতে গ্রেপ্তার হয়ে নির্যাতনের শিকার হন যুবদল নেতা এনামুল কবির। এরপর সাম্প্রতিক জুলাই-আগস্টের গণ-আন্দোলনের সময় তিনি পুলিশের গুলিতে গুরুতরভাবে আহত হন। বর্তমানে তিনি অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে একদল যুবদল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন তাঁর বাড়িতে গিয়ে অসুস্থ এনামুল কবিরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন, চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে চান এবং তাঁর দ্রুত সুস্থতার জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন।
এসময় সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেন,

“এনামুল কবির গণতন্ত্রের জন্য একজন অকুতোভয় যোদ্ধা। অবৈধ সরকারের র‍্যাবের হাতে নির্যাতনের শিকার হওয়ার পরও তিনি জুলাই-আগস্টের আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন। একজন কর্মীর এমন সীমাহীন ত্যাগ আমাদের সবার জন্য প্রেরণার উৎস। আমরা এই বীর যোদ্ধার দ্রুত ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনা করছি।”

অসুস্থ যুবদল নেতা এনামুল কবির সিলেট জেলা যুবদলের সভাপতি ও উপস্থিত নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আমার পাশে থেকে যারা সবসময় সাহস ও মনোবল যুগিয়েছেন, তাদের প্রতি আমি গভীরভাবে কৃতজ্ঞ।”
এসময় উপস্থিত ছিলেন—
সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সেলিম আহমদ সেলু,
প্রথম সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রাজু,
সিনিয়র সদস্য আব্দুল জলিল সায়মনসহ দলের অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ।
উপস্থিত নেতৃবৃন্দ এনামুল কবিরের ওপর চালানো অমানবিক নির্যাতনের তীব্র নিন্দা জানান এবং তাঁর দ্রুত আরোগ্যের জন্য বিশেষ মোনাজাত করেন।
মোঃ মোস্তাক আহমদ চৌধুরী
সহ-দপ্তর সম্পাদক, সিলেট জেলা যুবদল

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেট জেলা যুবদল সভাপতি মোমিনুল ইসলাম মোমিনের অসুস্থ এনামুল কবিরের বাড়ি পরিদর্শন

নিউজ প্রকাশের সময় : ০৮:৪৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫