ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এক রাতে বিশ্বজুড়ে হাই কমিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামানো হয়: সাহাবুদ্দিন কেরানীগঞ্জে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি কেরানীগঞ্জ মডেল থানার পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের ঘটনার পর এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানা  পটুয়াখালীর উলানিয়া বন্দর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা।  টোকেনের নামে অটোরিকশা থেকে অর্থ আদায়: নাঙ্গলকোটে চাঁদাবাজির অভিযোগ মোগরা পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন সাহেবের পক্ষ থেকে মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে।

সিলেটে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু, আহত ১০ পুলিশ

প্রতিনিধির নাম
  • নিউজ প্রকাশের সময় : ০৬:০৬:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩ ১৬০ বার পড়া হয়েছে

সিলেটের গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ পুলিশ সদস্য। বুধবার (৫ এপ্রিল) রাত ১০টায় সিলেটের কোম্পানীগঞ্জ সড়কের গোয়াইনঘাট থানার মিত্রিমহল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পুলক রায় (৩০) বিক্রম চন্দ্র মণ্ডল (২৯)। তারা দুজন মোটরসাইকেলের আরোহী ছিলেন।

সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা শ্যামল বণিক জানান, রাত ১০টায় কোম্পানীগঞ্জ থেকে সিলেট যাচ্ছিল পুলিশের একটি পিকআপ। পথে গোয়াইনঘাটের মিত্রিমহল এলাকার ১০ নম্বর ব্রিজের উত্তর পাশে পৌঁছলে নম্বরবিহীন বেপরোয়া গতির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় পুলিশের পিকআপের। এসময় ট্রাকের পেছনে ছিল একটি মোটরসাইকেল। এই মোটরসাইকেল আবার তিনজন নিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী পুলক রায় মারা যান। আর আহত বাকি দুজনের মধ্যে বিক্রম চন্দ্র মণ্ডল রাত সাড়ে ১২টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আর আহত আরোহী ফয়সল (৩০) হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে ওই পিকআপ চালকসহ ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের সবাইকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুহাম্মদ সেলিমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে ট্রাক ও চালককে আটক করা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেটে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু, আহত ১০ পুলিশ

নিউজ প্রকাশের সময় : ০৬:০৬:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩