ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সীমাহীন দুর্ভোগ ফিরতি পথে দক্ষিণাঞ্চলের সড়কে

রিপোর্টার ফয়সাল হোসেন
  • নিউজ প্রকাশের সময় : ০৩:৫৯:৩২ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫ ৫৭ বার পড়া হয়েছে

ভাইরে ভাই, এ্যা বোজলে জীবনেও বাসে রওয়ানা দিতাম না। পা হালাইলেই (ফেললে) ভোগান্তি। ৫শ টাহার ভাড়া ৮শ টাহা দিয়াও টিকেট পাই না। ঈদে আর কোনোদিন বাসে উডমু না।’

বরিশাল নথুল্লাবাদ বাস টার্মিনালে কথাগুলো বলছিলেন পঞ্চাশোর্ধ রোকেয়া বেগম। বাকেরগঞ্জ উপজেলার বাদলপাড়া থেকে এসেছেন তিনি। সঙ্গে ছোট ছোট দুজন নাতি-নাতনি।
রোকেয়া বেগম বলেন, ‘লঞ্চে ম্যালা ভিড় হুইন্না বাস টার্মিনালে আইছি। এইহানেও মউতের ভিড়। ঠেলাঠেলি, মারামারি। এহন ভার্সিটির দোতলা বাসে উডছি ৬শ টাহা দিয়া।’

রোকেয়া বেগমই শুধু নয়, ঈদুল ফিতরের ছুটির শেষ দিনে কর্মস্থলে ফেরা দক্ষিণাঞ্চলের যাত্রীদের এভাবে সীমাহীন দুর্ভোগের শিকার হতে হচ্ছে সড়ক পথে। সময়মতো বাস না পাওয়া, অতিরিক্ত ভাড়া আদায় এবং যাত্রী লাঞ্ছনার অভিযোগ পাওয়া গেছে বিভিন্ন বাস টার্মিনালে।
গোল্ডেন লাইন পরিবহনের টিকেট সংগ্রহ করেছিলেন বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়নের মুসলিম মাঝি। তিনি বলেন, ওই গাড়ির টিকেট নিলেও বরিশাল নথুল্লাবাদ থেকে তাদের যাত্রী পূরণ হয়ে গেলে আমাকে রহমতপুর থেকে না নিয়েই চলে গেছে। সেই টাকা ফেরত পাবো কিনা জানি না।
কবিরুল ইসলাম নামে আরেক যাত্রী বলেন, বিএমএফ কাউন্টারে টিকেট নিতে গিয়েছিলাম। সারা বছর ওরা সাড়ে ৩শ থেকে ৫শ টাকায় ঢাকা নিতো। এখন ৬শ থেকে ৭শ টাকা ভাড়া নিচ্ছে। আমি প্রশ্ন করায় দুইজনে কলার ধরে এসে আমাকে চড়-থাপ্পড় দিয়েছে।
সরেজমিনে দেখা গেছে, নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকা লোকারণ্য। নানা বয়সী মানুষ বিভিন্ন কাউন্টারের সামনে বাসের জন্য অপেক্ষা করছে। সড়কে সারিবদ্ধভাবে বিআরটিসি বাস থামিয়ে যাত্রী তোলা হচ্ছে। বিভিন্ন পরিবহন টার্মিনালের কাছাকাছি আসলেই যাত্রীরা ছুটে যাচ্ছেন খালি বাসের দিকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সীমাহীন দুর্ভোগ ফিরতি পথে দক্ষিণাঞ্চলের সড়কে

নিউজ প্রকাশের সময় : ০৩:৫৯:৩২ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫