ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত

সৌদি পৌঁছেছেন হজ পালনে ৩৮৯৯০ জন

রিপোর্টার আলমগীর হোসেন 
  • নিউজ প্রকাশের সময় : ০৬:৩১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪ ৭৩ বার পড়া হয়েছে

সৌদি পৌঁছেছেন হজ পালনে ৩৮৯৯০ জন পবিত্র হজ পালন করতে সৌদি আরব পৌঁছেছেন ৩৮ হাজার ৯৯০ জন হাজী। মোট ৯৮টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় যান ৩৫ হাজার ২৪৩ জন।এদিকে এখন পর্যন্ত ৮৪ হাজার ৫৪৫টি ভিসা ইস্যু করা হয়েছে।হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে বাড়ি ভাড়া, ভিসা না করায় ১১ এজেন্সিকে শোকজহজ পালনে সৌদি পৌঁছেছেন ৩৬ হাজার ৯৮৯ জন তথ্যমতে, ৯৮টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪৫টি, সৌদি এয়ারলাইন্সের ৩২টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি ফ্লাইট পরিচালনা করেছ হজ ফ্লাইট শুরু হওয়ার পর গত মধ্যরাত পর্যন্ত ৮৪ হাজার ৫৪৫টি ভিসা ইস্যু করা হয়েছে। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় শতভাগ ভিসা ইস্যু হয়েছে, আর বেসরকারি ব্যবস্থাপনায় ভিসা ইস্যুর হার ৯৯ শতাংশ।পবিত্র হজ পালন করতে গিয়ে চলতি বছর এখন পর্যন্ত তিনজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এরমধ্যে মক্কায় দুজন এবং মদিনায় একজন। সর্বশেষ মঙ্গলবার (২১ মে) মো. লুৎফর রহমান (৬৫) নামে একজন মক্কায় মারা যান। গত শনিবার (১৮ মে) মো. মোস্তফা নামের ৮৯ বছর বয়সী একজন হজযাত্রী মক্কায় মারা যান। এর আগে চলতি হজ মৌসুমে গত ১৫ মে মো. আসাদুজ্জামান নামে এক হজযাত্রী মারা যান। তিনি মদিনায় মৃত্যুবরণ করেন।গত ৯ মে বাংলাদেশ এয়ারলাইন্স এর প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে। এর মাধ্যমেই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এ যাত্রা শেষ হবে ১০ জুন।এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় গাইডসহ হজ পালনে সৌদি আরব যাবেন ৮৫ হাজার ১১৭ জন। এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেছেন ৪ হাজার ৩২৩ জন। আর বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৭৮ হাজার ৮৯৫ জন। প্রতি ৪৪ জনে একজন করে গাইড হিসাবে ১ হাজার ৮৯৯ জন হজযাত্রীদের সঙ্গে যাবেন।সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন হজ অনুষ্ঠিত হতে পারে। হজ কার্যক্রমে অংশগ্রহণকারী এজেন্সির সংখ্যা ২৫৯টি। হজ ফ্লাইট শুরু হয়েছে ৯ মে। শেষ হজ ফ্লাইট ১০ জুন। হজ যাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২০ জুন আর শেষ ফিরতি ফ্লাইট ২২ জুলাই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সৌদি পৌঁছেছেন হজ পালনে ৩৮৯৯০ জন

নিউজ প্রকাশের সময় : ০৬:৩১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪