ঢাকা ০২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

“স্বৈ*রাচারের দোসরদের ভয়-হ*তাশার বহিঃপ্রকাশ আখতারের ওপর হা*মলা: তাসনিম জারা”

রিপোর্টার ফয়সাল হোসেন
  • নিউজ প্রকাশের সময় : ০৩:০৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ ৭১ বার পড়া হয়েছে

রিপোর্টার: ফয়সাল হোসেন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এনসিপির কেন্দ্রীয় নেতা আখতার হোসেনের ওপর হামলার ঘটনাকে “পরাজিত শক্তির ভয়-হতাশা” বলে আখ্যায়িত করেছেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা। তিনি বলেন, “বাংলাদেশের জনগণের গণঅভ্যুত্থানে স্বৈরাচারী ও ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসররা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। বিদেশে গিয়েও তারা নানাভাবে ষড়যন্ত্র ও চক্রান্তে লিপ্ত হচ্ছে। নিউইয়র্কে আখতার হোসেনের ওপর হামলা তারই অংশ।”
তাসনিম জারা অভিযোগ করেন, আওয়ামী লীগের দোসররা প্রবাসে থেকেও মুক্তিকামী আন্দোলনকে দমাতে নানা নীলনকশা করছে। তিনি বলেন, “আমরা ভয় পাই না, কারণ জনগণ আমাদের সাথে আছে। এই হামলা আসলে তাদের পরাজিত মানসিকতার বহিঃপ্রকাশ।”
এসময় তিনি হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, “আমরা প্রতিটি হামলার জবাব গণতান্ত্রিক শক্তির ঐক্য ও আন্দোলনের মধ্য দিয়েই দেব। প্রবাসে মুক্তিকামী শক্তির ওপর যদি আবারও এ ধরনের হামলা হয়, তাহলে এর দায় হাসিনা ও তার দোসরদেরই নিতে হবে।”
সংগঠনের অন্যান্য নেতারাও এক বিবৃতিতে বলেন, দেশে-বিদেশে দমনপীড়নের পথ বেছে নিয়ে গণআন্দোলনের বিজয় ঠেকানো যাবে না। তারা আখতার হোসেনের দ্রুত আরোগ্য কামনা করেন এবং প্রবাসে গণতান্ত্রিক আন্দোলন আরও শক্তিশালী করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

“স্বৈ*রাচারের দোসরদের ভয়-হ*তাশার বহিঃপ্রকাশ আখতারের ওপর হা*মলা: তাসনিম জারা”

নিউজ প্রকাশের সময় : ০৩:০৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫