সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার।

ফয়সল আহমেদ পলাশ
- নিউজ প্রকাশের সময় : ১০:১০:০১ পূর্বাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩ ১২৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ফয়সল আহমেদ পলাশ::হবিগঞ্জে শায়েস্তাগঞ্জে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৫৫) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার ভোর রাতে শায়েস্তাগঞ্জ উপজেলার বিরামচর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের পাশের একটি পরিত্যক্ত ভবন থেকে এই লাশ উদ্ধার করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। তবে এখন পর্যন্ত মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের ধারণা তিনি আত্মহত্যা করেছেন।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হক কামাল জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। তবে তার পরিচয় এখনো সনাক্ত করা যায়নি।
ময়নাতদন্তের জন্য মরদেহটি হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক তদন্তে আত্মহত্যার আলামত পাওয়া গেছে।













