ঢাকা ১১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত

হার দিয়ে শুরু বাংলাদেশের সুপার এইট পর্ব

রিপোর্টার মনির হোসেন 
  • নিউজ প্রকাশের সময় : ০২:৩৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪ ৬০ বার পড়া হয়েছে

বিশ্বকাপের অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের পরিসংখ্যান কখনও সুখকর ছিল না। এবারের বিশ্বকাপেও তার ব্যতিক্রম হলো না। স্কোরবোর্ডে ১৪০ রান দাঁড় করালেও অসি ব্যাটারদের সামনে দাঁড়াতেই পারেননি মুস্তাফিজ-তাসকিনরা। বৃষ্টি আইনে বাংলাদেশকে ২৮ রানে হারিয়ে সুপার এইট অভিযান শুরু করল ২০২১ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা।এমন হারের পর কথা বলেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আজ শুক্রবার (২১ জুন) পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ম্যাচ হারের কারণ জানিয়ে শান্ত বলেন, ‘উইকেট কিছুটা স্লো থাকলেও ভালোই ছিল। আমাদের ১৭০ রান করা উচিত ছিল। এরপরও অস্ট্রেলিয়ার মতো দলের সঙ্গে খেলা হলে কিছুটা ঝুঁকি আপনাকে নিতেই হবে। যেমন আমরা রিশাদকে ৪ নম্বরে ব্যাটিংয়ে পাঠিয়েছি। আমরা ভিন্ন কিছু করতে চেয়েছিলাম। আমি সবসময় দায়িত্ব নিতে পছন্দ করি। এবং এখন পর্যন্ত মনে হচ্ছে আমি সেটা ঠিকঠাক ভাবেই করছি।শান্ত আরও যোগ করেন, ‘আমি আরও রান করতে পারতাম। আজকের ম্যাচে আমাদের টপ অর্ডার ব্যাটাররা রান পেয়েছে, যেটা স্বস্তির। আমরা শেষ কিছু ম্যাচে ভালো করতে পারিনি। বোলাররা গত ২-৩ ম্যাচে দারুণ বোলিং করেছে। আশাকরি তারা তাদের ছন্দ ধরে রাখবে।’এর আগে, অ্যান্টিগায় সুপার এইটের লড়াই হয়েছে একপেশে। ডিএলএস মেথডে বাংলাদেশকে ২৮ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। আগে ব্যাট করে স্রেফ ১৪০ রানের পুঁজি গড়ে বাংলাদেশ। ১১.২ ওভারে অস্ট্রেলিয়া ২ উইকেটে ১০০ রান তুলতে বৃষ্টিতে আর খেলা হয়নি। বৃষ্টি আইনে তাই সহজেই জিতে পুরো পয়েন্ট তুলে নিল মিচেল মার্শের দল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হার দিয়ে শুরু বাংলাদেশের সুপার এইট পর্ব

নিউজ প্রকাশের সময় : ০২:৩৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪