ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

 ১ কোটি খেজুর বীজ বপনের উদ্যোগ ঐতিহ্য রক্ষায় যশোরে

এম এম রেজওমান রফিক রিজভী যশোর জেলা প্রতিনিধি
  • নিউজ প্রকাশের সময় : ০৬:৪৪:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪ ৬১ বার পড়া হয়েছে

পরিবেশের ভারসাম্য রক্ষায় যশোর জেলাজুড়ে বৃহৎ পরিসরে বৃক্ষরোপণ ও জেলার ঐতিহ্যবাহী খেজুরের রস ও গুড় শিল্পের টেকসই সংরক্ষণের উদ্দেশ্যে চলতি বর্ষা মৌসুমে জেলায় ১ কেটি খেজুরের বীজ বপন ও ১৫ হাজার চারা রোপণের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।শুক্রবার (৫ জুলাই) বিকেলে যশোর কালেক্টরেট সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার।সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক জানান, যশোরের আটটি উপজেলার মধ্যে অভয়নগরে ৩০ লাখ এবং বাকি সাতটি উপজেলার প্রতিটিতে ১০ লাখ করে খেজুরের বীজ বপন করা হবে। খেজুরের বীজ রোপণের কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নে ৩ হাজার খেজুর চারা রোপণের মধ্য দিয়ে ৩০ দিনে ৩০ লাখ খেজুর বীজ রোপণের উদ্বোধন করবেন যশোর জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার। যশোর জেলার খেজুর বীজ রোপণের উদ্বোধন করা হবে অভয়নগর উপজেলা থেকে। উপজেলার নদীর পাড়, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাস্তার দুই পাসের খাস জমির মোট ২১ একর জমিতে বীজ রোপণ করা হবে। তবে কোনো ধরনের খেলার মাঠে এই খেজুর বীজ রোপণ করা হবে না।এছাড়াও চলতি আষাঢ় মাসে পর্যায়ক্রমে বাকি উপজেলাগুলোতেও খেজুর বীজ বপনের উৎসব অনুষ্ঠিত হবে। খেজুর বীজ ও চারা বপনের জন্য উপজেলা পর্যায়ে উপযুক্ত স্থান নির্বাচনের কাজ চলমান রয়েছে। বরাবরের মতো সরকারি খাস জমিকে অগ্রাধিকার দেওয়া হলেও এবার ব্যক্তিগত জমিতে তৈরি করা ঘেরের দুই পাশ, সরকারি স্কুল-কলেজের পাশাপাশি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও বীজ ও চারা বপনের উদ্যোগ নেওয়া হয়েছে। মাটি ক্ষয় রোধ এবং অবকাঠামোর স্থায়িত্ব বৃদ্ধির লক্ষ্যে সরকারি রাস্তা ও নদীর পাড় ও বেড়িবাঁধের দুই পাশে খেজুর বীজ ও চারা বপনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। মূলত উপজেলা প্রশাসনের উদ্যোগে কর্মসূচির বাস্তবায়ন করা হলেও দীর্ঘমেয়াদে গাছের পরিচর্যার লক্ষ্যে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও দপ্তরগুলোর অংশগ্রহণ নিশ্চিত করতে ছয়টিকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।সংবাদ সম্মেলনে জেলা প্রশাসনের উদ্বোধন কর্মকর্তা ও আট উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

 ১ কোটি খেজুর বীজ বপনের উদ্যোগ ঐতিহ্য রক্ষায় যশোরে

নিউজ প্রকাশের সময় : ০৬:৪৪:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪