ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : প্রতিমন্ত্রী জনাব মোঃ নুরুল হক নুর।  জাতীয় ঈদগাহে ঈদের জামাতে ঐক্য ও সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত জরুরি নিখোঁজ সংবাদ প্রতিবেদন জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ কারখানা বন্ধ আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভে 

রিপোর্টার মনির হোসেন 
  • নিউজ প্রকাশের সময় : ০৪:৫৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪ ৯১ বার পড়া হয়েছে

সাভারের আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভের কারণে ১০টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। পরে সেসব কারখানার শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ করেন।রোববার (০১ সেপ্টেম্বর) সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ী এলাকায় জিএমবি লিমিটেড কারখানার শ্রমিকসহ কয়েক পোশাক কারখানার শ্রমিকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন।এ সময় জিএমবি লিমিটেড, স্কাইলাইন গ্রুপ, পার্ল গার্মেন্টস, নাসা অ্যাপারেল, হামিম গার্মেন্টস, নিউএস গার্মেন্টস, মুসলিম এক্সেসরিজসহ ১০টি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভে অংশ নেন।পরে ওই পোশাক কারখানাগুলো বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।জিএমবি লিমিটেডের একাধিক পোশাক শ্রমিক জানান, কারখানা কর্তৃপক্ষের কাছে কিছু যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন শুরু হয়। কিন্তু কর্তৃপক্ষ দাবি মেনে না নিয়ে কারখানা বন্ধ ঘোষণা করে। পরে আজ সকালে শ্রমিকরা জড়ো হয়ে কারখানা পুনরায় খোলার জন্য বিক্ষোভ করেন।আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম ঢাকা পোস্টকে বলেন, কয়েকটি কারখানায় শ্রমিকরা বিভিন্ন কারণে আন্দোলন করেছেন। শ্রমিকদের আন্দোলনের কারণে কয়েকটি পোশাক কারখানা গতকাল বন্ধ ঘোষণা করা হয়েছিল। আজ অন্তত আরও ১০টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। সেসব কারখানার পোশাক শ্রমিকরা রাস্তায় নেমে আন্দোলন করেছেন। আমরা শ্রমিকদের সঙ্গে আলোচনা করেছি। কিন্তু তাদের ভিন্ন ভিন্ন দাবি। এছাড়াও শ্রমিকদের দাবি নিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করেছি, কিন্তু তারাও এসব মানতে চান না। তবে বর্তমানে সড়কের পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানান শিল্প পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

১০ কারখানা বন্ধ আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভে 

নিউজ প্রকাশের সময় : ০৪:৫৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪