ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

১৯তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি-২০২৫: রাত কাটছে রাস্তায়, দিন যাচ্ছে খেয়ে-না খেয়ে!

রিপোর্টার: রফিকুল ইসলাম
  • নিউজ প্রকাশের সময় : ০৯:০৪:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫ ১০৫ বার পড়া হয়েছে

রিপোর্টার: রফিকুল ইসলাম

১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সনদ ও নিয়োগের দাবিতে দেশের বিভিন্ন স্থানে আন্দোলন, অনশন, অবস্থান কর্মসূচি চলছে দীর্ঘদিন ধরে। শত শত যোগ্য প্রার্থী রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন। তাদের দিন কাটছে অনিশ্চয়তায়, অনেকেই খেয়ে-না খেয়ে সময় পার করছেন।

অন্যদিকে অভিযোগ উঠেছে, একই সময়ে কিছু শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষক নিজ নিজ অবস্থানে থেকে কোচিং ও প্রাইভেট পড়ানো নিয়ে ব্যস্ত রয়েছেন। যারা নিবন্ধন পরীক্ষার সুযোগ ও শিক্ষাক্ষেত্রে যোগ্যতার স্বীকৃতির দাবিতে লড়ছেন, তাদের এই কষ্টের মুহূর্তে এসব শিক্ষক ও প্রতিষ্ঠানের স্বার্থপর আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ পরীক্ষার্থীরা।

দাবিদাররা বলছেন, “আমরা দিনের পর দিন পথে রয়েছি, সরকারি স্বীকৃতি ও ন্যায্য সনদের আশায়। অথচ কিছু শিক্ষক ও প্রতিষ্ঠান নিজেদের ব্যবসায়িক স্বার্থে ব্যস্ত রয়েছেন, যা শিক্ষার মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করছে।”

এদিকে আন্দোলনরত শিক্ষক প্রার্থীরা ঘোষণা দিয়েছেন, দেশের বিভিন্ন স্থানে এমন প্রতিষ্ঠান ও শিক্ষকদের নাম-পরিচয় প্রকাশ করা হবে, যারা নিবন্ধন আন্দোলনের প্রতি উদাসীন থেকে কোচিং বাণিজ্যে লিপ্ত। তারা বলেছেন, “শিক্ষা একটি পবিত্র পেশা, এখানে মুনাফার চিন্তা নয়, ন্যায্যতার লড়াইয়ে একসাথে থাকা প্রয়োজন।”

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে “সনদ চাই ১৯তম শিক্ষক নিবন্ধন” ব্যানারে আন্দোলনরত প্রার্থীরা সারাদেশ থেকে তথ্য সংগ্রহ করছেন। এসব তথ্য যাচাই শেষে শিগগিরই প্রকাশ করা হবে এমন শিক্ষক ও প্রতিষ্ঠানের তালিকা, যারা শিক্ষাক্ষেত্রের এই কঠিন সময়ে অমানবিক ও পেশাবিরোধী আচরণে যুক্ত।

আন্দোলনকারীরা সবাইকে আহ্বান জানিয়েছেন—
“শিক্ষার মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ হোন, ন্যায্য সনদের দাবিতে পাশে থাকুন। অন্যায় ও সুযোগসন্ধানীদের মুখোশ সারাদেশের সামনে উন্মোচন করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

১৯তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি-২০২৫: রাত কাটছে রাস্তায়, দিন যাচ্ছে খেয়ে-না খেয়ে!

নিউজ প্রকাশের সময় : ০৯:০৪:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫