২০২৪ এর ৫ আগস্টের আগে ছিলেন আওয়ামী নেতা, ৫ তারিখের পর চুয়াডাঙ্গা জেলা স্বমনয়ক। ৪৬ লহ্ম টাকা আত্মসাৎ এর অভিযোগ।

- নিউজ প্রকাশের সময় : ০৯:৪০:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫ ৪০১ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা জেলার গুলশান পাড়ার আসলাম অর্ক যিনি বর্তমান চুয়াডাঙ্গা জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর স্বমনয়ক। কিন্তু আজকে থেকে সাত মাস আগেও যিনি ছিলেন আওয়ামীলীগ এর খুব কাছের শোভাকাংখী এবং চুয়াডাঙ্গা -১ এর সাবেক এমপি সোলাইমান হক জোয়ার্দার এর খুব কাছের মানুষ। সম্প্রতি চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মহোদয় হতে ৪৬ জন আহত দেখিয়ে লুফে নিয়েছেন ৪৬ লহ্ম টাকা।এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলার সাধারণ জনগণের ভিতর হ্মোভের বহিঃপ্রকাশ লহ্ম্য করা যায়। ফেইসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে জনগণ পৃথক পৃথক ভাবে মতামত তুলে ধরেন। তাদের কেও কেও বলেন চুয়াডাঙ্গা জেলায় আন্দোলন এর আগে কখনো ৪৬ জন আন্দোলন ই করে নি তাহলে ৪৬ জন আহত হয় কিভাবে? কেও আবার বলেন, আন্দোলন এ যারা ছিলেন তাদের কেও টাকা পাই নি, বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মিথ্যা ভুয়া জুলাই আহত সাজিয়ে লোক ভাড়া করে সমুদয় টাকা তিনি আত্নসাৎ করেছেন। এছাড়াও তার বিরুদ্ধে আসমান খালি হাট দখল ও মামলা বানিজ্যের অভিযোগ পাওয়া যায়। জনগণ জেলাপ্রশাসক মহোদয় এর নিকট প্রশ্ন রাখছেন যেখানে ৫ তারিখে বা তার আগে হতাহতের কোন ঘটনা ঘটেনি বা সংবাদ পত্রেও আসে নি তাহলে কোন তথ্য যাচাই বাছাই ছাড়াই সরকারি ৪৬ লহ্ম টাকা কিভাবে ব্যায় করা হলো? জনগণ এই টাকার হিসাব চাই।এছাড়াও স্বমনয়ক আসলাম অর্কের সাথে যেহেতু চুয়াডাঙ্গা -১ এর এমপি সোলাইমান হক জোয়ার্দার এর ভালো সম্পর্ক ছিলো সুতরাং সোলাইমান হক জোয়ার্দার এর চুয়াডাঙ্গা থেকে পালানোর পিছনে তার হাত থাকতে পারে বলে অনেকে ধারণা করছেন।



















