ঢাকা ০৫:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

২০২৫ সালের শিক্ষাপঞ্জি প্রকাশ, শনিবার স্কুল খোলা থাকবে কিনা জানা গেল

স্টাফ রিপোর্টার : মেহেদী হাসান
  • নিউজ প্রকাশের সময় : ০১:০৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪ ২৮৪ বার পড়া হয়েছে

শনিবারও স্কুল খোলা থাকবে—চলতি মাসের শুরুর দিকে এমন একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এমন তথ্য ভাইরাল হওয়ার পরপরই এ নিয়ে ক্ষোভ প্রকাশ করতে থাকেন শিক্ষকরা। তাদের এই ক্ষোভের বিষয়টি আমলে নিয়ে তখনই শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) জানিয়ে দেয়, এ তথ্যটি ভুয়া।

তবে মাউশির এই বার্তায়ও শিক্ষকদের উৎকণ্ঠা কাটেনি। তবে সোমবার (২৩ ডিসেম্বর) ২০২৫ সালের শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রকাশিত শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকায় শুক্র ও শনিবার দু’দিন সাপ্তাহিক ছুটি বহাল রাখা হয়েছে। ফলে শিক্ষাপঞ্জি প্রকাশের সঙ্গে সঙ্গে শিক্ষকদের উৎকণ্ঠাও দূর হলো।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব রহিমা আক্তারের স্বাক্ষর কৃত এক প্রজ্ঞাপনে শিক্ষাপঞ্জি ও ছুটির এই তালিকা প্রকাশ করা হয়।

এ বিষয়ে রহিমা আক্তার জানান, শনিবার স্কুল খোলা রাখা নিয়ে মন্ত্রণালয়ে কোনো আলোচনা হয়নি। কিছুদিন আগে যে তথ্য ছড়িয়েছিল তা সম্পূর্ণ ভুয়া। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। এ ছুটির বাইরে ৭৬ দিন মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি থাকবে। শিক্ষাপঞ্জির এই তথ্যই সঠিক।

শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকার নিচের অংশে ৫ নম্বর অনুচ্ছেদে সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সপ্তাহে দু’দিন ছুটি থাকবে বলে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার। এ ছুটি ছাড়া আগামী বছরের মোট ছুটি থাকবে ৭৬ দিন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

২০২৫ সালের শিক্ষাপঞ্জি প্রকাশ, শনিবার স্কুল খোলা থাকবে কিনা জানা গেল

নিউজ প্রকাশের সময় : ০১:০৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪