ঢাকা ০৮:০২ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া। 

২৪ ঘন্টার মধ্যে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার ।

মোঃ স্বপ্ন আহম্মেদ(রিপোর্ট)
  • নিউজ প্রকাশের সময় : ০৮:৫৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪ ১১৫ বার পড়া হয়েছে

শিশু ধর্ষণের ঘটনায় জড়িত আসামি মাহবুবুর রহমান ওরফে মাহাবুব শেখ (৬২) কে গ্রেফতার করেছে নড়াইল জেলার নড়াগাতি থানা পুলিশ। ধৃত আসামি মাহাবুবুর রহমান ওরফে মাহাবুব শেখ(৬২) নড়াইল জেলার নড়াগাতি থানার চোরখালী গ্রামের মৃত শেখ আবু আলেম ওরফে ধলন শেখের ছেলে।গত ৪ ফেব্রুয়ারি’২৪ দুপুর অনুমান ১৪:০৫ ঘটিকার সময় নড়াগাতী থানাধীন একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রীকে টিফিনের জন্য বাড়িতে যাওয়ার পথে জনৈক আরিফের বাড়ির পূর্ব পাশে রাস্তার উপর পৌঁছালে ধর্ষক মাহাবুবুর রহমান শিশুটিকে জোরপূর্বক তার জামাতা রানা শেখের পরিত্যক্ত একচালা ঘরের মধ্যে নিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এ সময় ভিকটিমের ডাক চিৎকারে ঘটনাস্থলের পার্শ্ববর্তী লোকজন ঘটনাস্থলে ছুটে আসলে আসামি ভিকটিমকে বিবস্ত্র অবস্থায় রেখে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ভিকটিমকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। এই ঘটনার প্রেক্ষিতে গতকাল ০৬ ফেব্রুয়ারি ভিকটিমের মা বাদী হয়ে নড়াগাতি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাঃ মেহেদী হাসান মহোদয়ের নির্দেশে আসামি গ্রেফতারের জন্য নড়াগাতি থানার একটি চৌকস টিম ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল মাঠে নামে।এরই ধারাবাহিকতায় কালিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব প্রণব কুমার সরকার এর তত্ত্বাবধানে নড়াগাতি থানার অফিসার ইনচার্জ জনাব মোহাঃ মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে এসআই(নিঃ) মাহবুবুর রহমান, এসআই(নিঃ) নয়ন বিশ্বাস, এসআই(নিঃ) মফিজ মোল্লা সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে অদ্য ০৭ ফেব্রুয়ারি দুপুর অনুমান ১৫.১০ ঘটিকার সময় গোপালগঞ্জ সদর থানাধীন শুকতাইল গ্রামের আসামি মাহাবুবুর রহমানের আপন ভাই বাকীবিল্লাহ শেখের বসতবাড়ি হতে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সত্যতা স্বীকার করেছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ভিকটিম নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ২২ ধারায় বিজ্ঞ আদালতে জবানবন্দী প্রদান করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

২৪ ঘন্টার মধ্যে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার ।

নিউজ প্রকাশের সময় : ০৮:৫৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪