সংবাদ শিরোনাম ::
৪৮ ঘণ্টার মধ্যে বিমানের যন্ত্রাংশ পরীক্ষা করার নির্দেশ: বিন ইয়ামিন

বিশেষ প্রতিবেদন
- নিউজ প্রকাশের সময় : ০৮:০৮:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫ ৮৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা ৪৮ ঘণ্টার মধ্যে বিমানের যন্ত্রাংশ পরীক্ষা করার দাবি জানিয়েছেন। তিনি এই দাবি জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে অনুষ্ঠিত এক জরুরি সংবাদ সম্মেলনে, যেখানে উত্তরায় বিমান দুর্ঘটনাসহ চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
বিন ইয়ামিন বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে ব্যর্থ দাবি করে দ্রুত জাতীয় সরকার গঠনের আহ্বান জানান। তিনি বলেন, প্রশিক্ষণ বিমান চলাচলের রুটের ক্ষেত্রে আন্তর্জাতিক নিয়ম মানতে হবে এবং আন্তর্জাতিক মহলে দেশের ভাবমূর্তি রক্ষার জন্য কিছু ঘটনা লুকানো হয়েছে বলে অভিযোগ করেন।
এছাড়া, বিন ইয়ামিন শিক্ষার্থীদের হয়রানির জন্য শিক্ষা উপদেষ্টার অবহেলাকেও দায়ী করেন।















