ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

৫০ কোটি টাকার মানহানি মামলা করলেন রিজভীর বিরুদ্ধে হিরু আলম।

ফাহারিয়া ইসলাম মুন (অনলাইন বুড়ো প্রধান)
  • নিউজ প্রকাশের সময় : ০২:৩৬:০৩ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩ ১৪৬ বার পড়া হয়েছে

৫০ কোটি টাকার মানহানির মামলা করেছেন আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরু আলম, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে।

সোমবার (৭ আগস্ট) দুপুর ১২টায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসেন আশরাফুল আলম ওরফে হিরু আলম।

এর পর তার আইনজীবী মুনসুর আলী রিপনের মাধ্যমে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে মামলার আবেদন করেন তিনি। মামলার আবেদনে চারজনকে সাক্ষী করা হয়েছে। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

এর আগে এ বিষয়ে রোববার ঢাকা ডিবি কার্যালয়ে অভিযোগ করেন হিরু আলম। অভিযোগ দেওয়ার পর হিরো আলম,  সে দেশ প্রিয়র সাথে আলাপ কালে জানান, রিজভী আমাকে পাগল এবং অশিক্ষিত বলেছেন।

তিনি আমাকে কেন পাগল ও অশিক্ষিত বলবেন? আমি কখনো বিএনপি কিংবা আওয়ামী লীগকে নিয়ে উলটাপালটা কথা বলি না। তারা কেন আমাকে অবমাননা করে কথা বলবে? রিজভী আমাকে অবমাননা করে কথা বলেছেন। বিচার চাইতে আমি ডিবি কার্যালয়ে এসেছিলা

কিন্তু তারা বলেছে, এ বিষয়ে ডিবি সরাসরি কোনো মামলা নিতে পারে না। তাই আমি  যে এই বিষয়ে কোর্টে মামলা করি।

১৮ জুলাই রাজশাহী নগরীর ভুবন মোহন শহীদ মিনার পার্কে বিএনপির পদযাত্রা কর্মসূচির উদ্বোধনকালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হিরু আলমকে ‘অর্ধপাগল’ হিসেবে অভিহিত করেন। এ সময় রিজভী সরকারের সমালোচনা করতে গিয়ে বলেছিলেন— ঢাকা-১৭ আসনে হিরু আলমের মতো একটা ‘অর্ধপাগল’ নির্বাচন করছে। তার সঙ্গেও সরকার সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পায়।

মূলত রিজভীর এ বক্তব্যের কারণেই রোববার দুপুরে ডিবি কার্যালয়ে  অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদের কাছে লিখিত অভিযোগ দেন তিনি।  এবং আজকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসেন এবং তার এডভোকেটের মাধ্যমে মামলা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৫০ কোটি টাকার মানহানি মামলা করলেন রিজভীর বিরুদ্ধে হিরু আলম।

নিউজ প্রকাশের সময় : ০২:৩৬:০৩ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩