ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ থেকে ৯ মাস সেন্টমার্টিন ভ্রমণ করা যাবে না

রিপোর্টার মোঃআনজার শাহ
  • নিউজ প্রকাশের সময় : ০৮:০০:৫৩ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫ ৫৩ বার পড়া হয়েছে

পরিবেশগতভাবে সংকটাপন্ন সেন্টমার্টিন দ্বীপে পর্যটকদের জন্য ভ্রমণের সময়সীমা শেষ হয়েছে। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) থেকে পরবর্তী ৯ মাস পর্যটকদের জন্য বন্ধ হয়ে যাচ্ছে প্রবাল এই দ্বীপ। এ সময়ে বন্ধ থাকবে কক্সবাজার থেকে জাহাজ চলাচল। ফলে কোনো পর্যটকের সেন্ট মার্টিন ভ্রমণে যাওয়ার সুযোগ আর থাকছে না।পরিবেশ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, গতকাল শেষ হয়েছে চলতি পর্যটন মৌসুমে সেন্টমার্টিন যাত্রা। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ডিসেম্বর ও জানুয়ারি- এই দুই মাস দৈনিক ২ হাজার পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণ ও সেখানে রাত যাপনের সুযোগ পেয়েছেন। ফেব্রুয়ারি মাস থেকে কোনো পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণের সুযোগ পাবেন না।এর আগে, প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে চার মাস পর্যটক সীমিত করার সিদ্ধান্ত নিয়েছিল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।তখন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব জানিয়েছিলেন, ফেব্রুয়ারিতে কোনো পর্যটক সেন্টমার্টিনে যেতে পারবেন না, এই সময় দ্বীপটিতে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে। তবে মানবিক দিক বিবেচনায় ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দ্বীপে ভ্রমণের সময় বৃদ্ধির দাবি জানিয়েছে ব্যবসায়ীরা। সেন্টমার্টিন হোটেল-মোটেল-রিসোর্ট মালিক সমিতির সভাপতি এম এ আবদুর রহিম জিহাদী বলেন, অতীতেএ রকম কোনো সংকট দ্বীপে তৈরি হয়নি। এখন যদি দ্বীপে পর্যটক আসা বন্ধ হয়ে যায়, তাহলে নানামুখী সংকটে পড়বেন বাসিন্দারা।এ দ্বীপে পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত শত শত মানুষ।তাই মানবিক দিক বিবেচনায় পর্যটকদের জন্য ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সেন্টমার্টিন দ্বীপ উন্মুক্ত করার দাবি জানাচ্ছি। এ বিষয়ে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, দ্বীপের সাড়ে ১০ হাজার মানুষের জীবিকা পর্যটনের সঙ্গে যুক্ত। পর্যটন মৌসুমে ব্যবসা করে তারা সারা বছর সংসার চালান। জাহাজ চলাচল ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো গেলে বাসিন্দারা এতে উপকৃত হতেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আজ থেকে ৯ মাস সেন্টমার্টিন ভ্রমণ করা যাবে না

নিউজ প্রকাশের সময় : ০৮:০০:৫৩ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫