ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি: দীর্ঘ সংঘাতের অবসানে ১৪ দফা সমঝোতা, বিশ্বজুড়ে স্বস্তি শেরপুর সদর হাসপাতালে আইসিইউ উদ্বোধন: প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন এমপি ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা নরসিংদীতে জেলা আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত আবু সাঈদ হ/ত্যা/ মা/ম/লা/র পূর্ণাঙ্গ রায় প্রকাশ পুলিশের বিশেষ অভিযানে, মাদক সহ আটক ২ যুবক দেয়াল নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ, ৯৯৯-এ কল করে সহায়তা নিলেন জমির মালিক রাজাপুর থানায় লিখিত অভিযোগ দুই প্রজন্মের দুই রাজনৈতিক নেতৃত্বের একসাথে উপস্থিতি, নতুন আশার বার্তা প্রধানমন্ত্রী তারেক রহমানের এর ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শেরপুরে ৮ হাজার চারা রোপণ উদ্বোধন করলেন সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী, দিলেন ২০ লাখ টাকার আর্থিক সহায়তা কক্সবাজারে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উপস্থিতি: নিজেই গাড়ি চালিয়ে কর্মসূচিতে, দিনব্যাপী ব্যস্ত সফর

কিশলয় বালিকা বিদ্যালয়ে শিশুদের হয়রানি ও বুলিংবিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

মো ফয়সাল হোসেন
  • নিউজ প্রকাশের সময় : ০৭:০৯:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫ ২৮৫ বার পড়া হয়েছে

মাল্টি-পার্টি অ্যাডভোকেসি ফোরাম (ম্যাফ) ঢাকা শাখার উদ্যোগে রাজধানীর মোহাম্মদপুরের কিশলয় বালিকা বিদ্যালয় ও কলেজে “শিশুদের হয়রানি ও বুলিং সংক্রান্ত সচেতনতামূলক ক্যাম্পেইন” অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) দুপুর ১২টায় আয়োজিত এ কর্মসূচিতে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক অংশগ্রহণ করেন।

এই সচেতনতামূলক ক্যাম্পেইনটি ম্যাফ ঢাকার চলমান সহযোগিতামূলক কর্মসূচির অংশ, যার মাধ্যমে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষক সমাজকে হয়রানি ও বুলিং প্রতিরোধে সচেতন করা হচ্ছে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানা বিএনপি’র আহ্বায়ক সদস্য মোঃ আলমগীর হোসেন লাবু, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক শাহিন সুলতানা ইতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি সুলতানা জেসমিন জুঁই, বাংলাদেশ যুব ফেডারেশনের আহ্বায়ক মোঃ গোলাম মোস্তফা, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক গণসংযোগ সম্পাদক মোঃ ফিরোজ আলম, ইডেন মহিলা কলেজ ছাত্রদল নেত্রী তোহা আমিন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রোকেয়া জাবেদ মায়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী।

কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হয়রানি ও বুলিং সম্পর্কিত তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেন এবং এসব সমস্যা সমাধানে যৌথ উদ্যোগের বিষয়ে আয়োজকদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন।

পরে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের সঙ্গে পৃথক বৈঠকে ম্যাফ সদস্যরা স্কুল পর্যায়ে হয়রানি ও বুলিং প্রতিরোধে দ্রুত পদক্ষেপ নেওয়া এবং শিক্ষার্থীদের নিয়মিত কাউন্সেলিংয়ের জন্য আলাদা সেল গঠনের পরামর্শ দেন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিমান কুমার চক্রবর্তী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “রাজনৈতিক মতভেদ ভুলে শিশুদের নিরাপত্তা ও মানসিক বিকাশের জন্য এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতে এ ধরনের কর্মসূচি আরও বড় পরিসরে আয়োজনের আশা রাখি।”

কর্মসূচি শেষে ম্যাফ ঢাকা শাখার সদস্য মোঃ আলমগীর হোসেন লাবু বলেন, “নানান প্রতিকূলতা সত্ত্বেও আমরা একটি নতুন, কল্যাণমুখী বাংলাদেশ গড়ার পথে কাজ করে যাচ্ছি। রাজনৈতিক ভিন্নমত থাকা সত্ত্বেও সমাজের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কিশলয় বালিকা বিদ্যালয়ে শিশুদের হয়রানি ও বুলিংবিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

নিউজ প্রকাশের সময় : ০৭:০৯:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫