ঢাকা ০২:২৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি: দীর্ঘ সংঘাতের অবসানে ১৪ দফা সমঝোতা, বিশ্বজুড়ে স্বস্তি শেরপুর সদর হাসপাতালে আইসিইউ উদ্বোধন: প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন এমপি ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা নরসিংদীতে জেলা আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত আবু সাঈদ হ/ত্যা/ মা/ম/লা/র পূর্ণাঙ্গ রায় প্রকাশ পুলিশের বিশেষ অভিযানে, মাদক সহ আটক ২ যুবক দেয়াল নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ, ৯৯৯-এ কল করে সহায়তা নিলেন জমির মালিক রাজাপুর থানায় লিখিত অভিযোগ দুই প্রজন্মের দুই রাজনৈতিক নেতৃত্বের একসাথে উপস্থিতি, নতুন আশার বার্তা প্রধানমন্ত্রী তারেক রহমানের এর ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শেরপুরে ৮ হাজার চারা রোপণ উদ্বোধন করলেন সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী, দিলেন ২০ লাখ টাকার আর্থিক সহায়তা কক্সবাজারে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উপস্থিতি: নিজেই গাড়ি চালিয়ে কর্মসূচিতে, দিনব্যাপী ব্যস্ত সফর

প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন 

রিপোর্টার: ফয়সাল হোসেন
  • নিউজ প্রকাশের সময় : ১১:০৫:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে

রিপোর্টার ফয়সাল হোসেন

নিম্ন আদালতে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির সনদ অর্জনের পথে গুরুত্বপূর্ণ এক ধাপ অতিক্রম করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান -এর কন্যা । বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ (নৈর্ব্যক্তিক) পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন।

শুক্রবার (১২ জুন) দিবাগত রাতে বাংলাদেশ বার কাউন্সিল তাদের পরীক্ষার ফলাফল প্রকাশ করে। প্রকাশিত ফলাফল অনুযায়ী, চলতি বছরের এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে মোট ৯ হাজার ২০১ জন উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণদের তালিকায় স্থান পেয়েছেন জাইমা রহমানও।

এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন জাইমা রহমান। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, আমি আপনাদের কাছে ছোট একটি ব্যক্তিগত সাফল্যের কথা শেয়ার করতে চাই। আমার দেশে আইন প্র্যাকটিসের জন্য আজ বাংলাদেশ বার কাউন্সিলের প্রথম ধাপ এমসিকিউ পরীক্ষায় অংশ নিই। আল্লাহর রহমতে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।”

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজধানীর বিএএফ শাহীন কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেন জাইমা রহমান। শুক্রবার সকালে অনুষ্ঠিত ১০০ নম্বরের এই এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন ৩৭ হাজার ৮০ জন প্রার্থী। তাদের মধ্য থেকে ৯ হাজার ২০১ জনকে পরবর্তী ধাপের জন্য নির্বাচিত করা হয়েছে।

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষা তিনটি ধাপে অনুষ্ঠিত হয়। প্রথমে এমসিকিউ, এরপর লিখিত এবং সর্বশেষ মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই তিনটি ধাপ সফলভাবে সম্পন্ন করার পরই একজন প্রার্থী আইনজীবী হিসেবে তালিকাভুক্তির সনদ লাভ করেন।

সনদপ্রাপ্ত আইনজীবীরা দেশের বিভিন্ন আদালত ও ট্রাইব্যুনালে আইন পেশায় নিয়োজিত হতে পারেন। তবে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইন পেশা পরিচালনার জন্য নির্ধারিত আলাদা প্রক্রিয়া অনুসরণ করতে হয়।

উল্লেখ্য, বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার নীতিমালা, সিদ্ধান্ত গ্রহণ এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করে থাকে। জাইমা রহমানের এই সাফল্য তার আইন পেশায় প্রবেশের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন 

নিউজ প্রকাশের সময় : ১১:০৫:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬