ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ রাজধানীর চার আন্তঃনগর বাস টার্মিনাল শহরের বাইরে স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর আমরা সিঙ্গাপুর বা কানাডা নয়, আরও ভালো বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি: দীর্ঘ সংঘাতের অবসানে ১৪ দফা সমঝোতা, বিশ্বজুড়ে স্বস্তি শেরপুর সদর হাসপাতালে আইসিইউ উদ্বোধন: প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন এমপি ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা নরসিংদীতে জেলা আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত আবু সাঈদ হ/ত্যা/ মা/ম/লা/র পূর্ণাঙ্গ রায় প্রকাশ পুলিশের বিশেষ অভিযানে, মাদক সহ আটক ২ যুবক দেয়াল নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ, ৯৯৯-এ কল করে সহায়তা নিলেন জমির মালিক রাজাপুর থানায় লিখিত অভিযোগ দুই প্রজন্মের দুই রাজনৈতিক নেতৃত্বের একসাথে উপস্থিতি, নতুন আশার বার্তা

আমরণ অনশন কর্মসূচির ৪৬তম দিনেও সনদের দাবিতে দৃঢ় অবস্থানে শিক্ষক নিবন্ধনপ্রার্থীরা

🖋️ রিপোর্টার: হৃদয় চৌধুরী
  • নিউজ প্রকাশের সময় : ০৮:১০:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫ ২২৪ বার পড়া হয়েছে

🖋️ রিপোর্টার: হৃদয় চৌধুরী

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফলে “চরম বৈষম্য”র প্রতিবাদে এবং দ্রুত সনদ প্রদানের দাবিতে অনশন কর্মসূচি অব্যাহত রেখেছেন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রত্যাশী প্রার্থীরা। আজ বুধবার তাদের আমরণ অনশন কর্মসূচির ৪৬তম দিন। রাজধানীর প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে তারা দাবি জানাচ্ছেন— “যতদিন সনদ না পাব, ততদিন অনশন চলব।”
প্রার্থীদের অভিযোগ, ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার লিখিত ও মৌখিক পর্ব সম্পন্ন হলেও এখনো পর্যন্ত অনেক যোগ্য প্রার্থীকে সনদ না দিয়ে অবিচার করা হয়েছে। তারা বলেন, “আমরা যোগ্যতার প্রমাণ দিয়েছি, লিখিত ও ভাইভা দুই পরীক্ষাতেই পাস করেছি, তবু আমাদের সনদ দেওয়া হয়নি। এটা আমাদের সঙ্গে অন্যায়, চরম বৈষম্য।”
অনশনরত শিক্ষকদের একাধিক প্রতিনিধি জানান, তারা দীর্ঘ ৪৬ দিন ধরে দিনের পর দিন খোলা আকাশের নিচে অবস্থান করছেন, কিন্তু কর্তৃপক্ষের পক্ষ থেকে আশানুরূপ কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। তবু তারা ন্যায্য দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
একজন অনশনকারী শিক্ষক বলেন,

“আমরা শিক্ষিত বেকার। চাকরির স্বপ্নে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ নিয়েছিলাম। কিন্তু এখন আমরা সনদবঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করছি। যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের সনদ দেবে না, ততক্ষণ পর্যন্ত এই অনশন চলবে।”

প্রার্থীরা দাবি করেছেন, ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ সব প্রার্থীকে দ্রুত সনদ প্রদান করতে হবে, এবং ভবিষ্যতে যেন এ ধরনের বৈষম্যমূলক পরিস্থিতি আর সৃষ্টি না হয়, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
এদিকে অনশনস্থলে প্রতিদিনই বিভিন্ন শিক্ষক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থীদের অভিভাবক ও সাধারণ মানুষ সংহতি প্রকাশ করতে আসছেন। অনেকেই তাদের আন্দোলনের প্রতি সহমর্মিতা জানিয়ে বলেন, শিক্ষকদের ন্যায্য দাবি বাস্তবায়ন না হওয়া দেশের শিক্ষা ব্যবস্থার জন্যও এক বড় ব্যর্থতা।
অনশনরত শিক্ষক নিবন্ধনপ্রার্থীদের আহ্বান—

“আমরা সনদ চাই, আমরা ন্যায় চাই। ১৮তম নিবন্ধন প্রার্থীদের সনদ দিন— আমাদের বাঁচার অধিকার ফিরিয়ে দিন।”

সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তারা দ্রুত কার্যকর সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানিয়েছেন।
🖋️

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আমরণ অনশন কর্মসূচির ৪৬তম দিনেও সনদের দাবিতে দৃঢ় অবস্থানে শিক্ষক নিবন্ধনপ্রার্থীরা

নিউজ প্রকাশের সময় : ০৮:১০:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫