ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উপস্থিতি: নিজেই গাড়ি চালিয়ে কর্মসূচিতে, দিনব্যাপী ব্যস্ত সফর কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বকাপের শেষ উদ্বোধনী উৎসবে তারকাদের ঝলক, মাঠে নামছে যুক্তরাষ্ট্র-প্যারাগুয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন  কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান খাল পুনঃখনন, বৃক্ষরোপণ ও জনসভাসহ ব্যস্ত দিনের কর্মসূচি আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি ডা. মাহমুদা মিতুর শেরপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত শেরপুরের মানুষ আছে বলেই আমি বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয় হতে পেরেছি: এমপি ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বিশ্বকাপ ফুটবল ২০২৬: আজ রাতেই শুরু ফুটবল মহাযুদ্ধ, চ্যাম্পিয়ন পাবে ৫০ মিলিয়ন ডলার প্রস্তাবিত বাজেট অর্থনৈতিক পুনরুদ্ধারে নতুন সরকারের বড় সুযোগ: সিপিডি

সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার নতুন যাত্রা, আনন্দে ভাসছে শেরপুর

রিপোর্টার রফিকুল ইসলাম
  • নিউজ প্রকাশের সময় : ০৯:৪২:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬ ৮৮ বার পড়া হয়েছে

রিপোর্টার রফিকুল ইসলাম

সংরক্ষিত আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পাওয়ার পর আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। জীবনের সবচেয়ে বড় সুখবরটি তিনি সবার আগে ভাগাভাগি করেছেন তার প্রিয় শেরপুরবাসীর সঙ্গে। এ উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি শেরপুরের সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেন।

ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন, “মানুষ জীবনের যেকোনো সুসংবাদ সবার আগে তার সবচেয়ে প্রিয় মানুষদের সাথেই ভাগাভাগি করতে চায়। আমার এই ছোট জীবনের সবচেয়ে বড় সুখবরটিও তাই সবার আগে শেয়ার করতে চেয়েছি আমার প্রিয় শেরপুরের মানুষের সাথে। ছোট-বড়, ধনী-গরিব, সর্বস্তরের মানুষের এই ভালোবাসাই আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা।”

তিনি আরও বলেন, “আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়েই আমার নতুন যাত্রা শুরু হলো। আমার লক্ষ্য অনেক দূর, আর আপনাদেরকে সাথে নিয়েই সেই লক্ষ্য পূরণ করতে চাই, ইনশাআল্লাহ।”

ডাঃ প্রিয়াঙ্কার এই বার্তাকে ঘিরে শেরপুরজুড়ে সাধারণ মানুষের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস দেখা গেছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন জানান এবং তার সফলতা কামনা করেন। অনেকেই আশা প্রকাশ করেন, তরুণ ও শিক্ষিত নেতৃত্ব হিসেবে তিনি শেরপুরসহ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি চিকিৎসা পেশায়ও ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা দীর্ঘদিন ধরে মানুষের সেবায় নিয়োজিত রয়েছেন। স্থানীয়দের মতে, সাধারণ মানুষের সঙ্গে তার আন্তরিক সম্পর্ক ও মানবিক আচরণই তাকে স্বল্প সময়ে জনপ্রিয় করে তুলেছে।

শেরপুরের বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের কারণে ইতোমধ্যেই তিনি সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন। সংরক্ষিত আসনের সংসদ সদস্য হিসেবে তার এই নতুন পথচলা শেরপুরবাসীর প্রত্যাশাকে আরও উজ্জীবিত করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার নতুন যাত্রা, আনন্দে ভাসছে শেরপুর

নিউজ প্রকাশের সময় : ০৯:৪২:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬