ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নীরবতা আর শূন্যতার মধ্যে দিন কাটছে মোঃ সিদ্দিকুর রহমানের মানসিক অবসাদে হারিয়ে যাচ্ছে জীবনের স্বাভাবিক ছন্দ সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে পেয়ে আনন্দিত শেরপুরবাসী নারী সাংবাদিক নিপীড়ন ও নির্যাতনের বিচার চাই শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড।

আজ মহান বিজয় দিবস এর মধ্যে রাজশাহী থেকে সারা দেশে বাস চলাচল বন্ধ

রিপোর্টার সাহিদ মন্ডল
  • নিউজ প্রকাশের সময় : ০৯:৫৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪ ১৩৭ বার পড়া হয়েছে

রাজশাহীতে সোমবার ১৬ ডিসেম্বর দুপুরে হঠাৎ করে বাস শ্রমিকদের মাঝে উত্তেজনা। আন্তঃজেলা ও ঢাকা বাস স্ট্যান্ড এলাকায় হাতে লাঠিশোঠা আর বাশ নিয়ে রাস্তায় নেমে পড়ে কয়েকশ বাস শ্রমিক। মূহুর্তের মধ্যেই শহরজুড়ে বন্ধ হয়ে যায় বাস চলাচল। ধীরে ধীরে বাড়তে থাকে শ্রমিকদের সংখ্যা। উত্তেজনা বৃদ্ধি পায় প্রতি মুহুর্তেই। বেলা ১, ২০ মিনিটে উত্তেজিত শ্রমিকরা নগরীর রেলগেটস্থ টিএন্ডটি অফিসের সামনে থাকা সিএনজি স্ট্যান্ডের দিকে অগ্রসর হতে চাইলে, সড়ক পরিবহন গ্রুপের সম্পাদক (ভারপ্রাপ্ত) হেলাল উদ্দীন শ্রমিকদেরকে উত্তেজিত না হবার আহ্বান জানান। অবশেষে, শ্রমিক নেতা পাখি ও পরিবহন মালিক সমিতির নেতারা এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।পরিবহন মালিক সমিতির নেতা হেলাল জানান, তানোর উপজেলার সিএনজি’র কয়েকজন ড্রাইভার বাসের চালক ও কন্ডাক্টরকে মারধর করে আহত করেছে। আহতরা হলেন, ড্রাইভার স্বপন আলী, বাবর, শাহীন, নূরুজ্জামান ও বাসের কন্ডাক্টর জিয়া। তানোরে সিএনজি চালকদের দ্বারা রাজশাহীর বাস শ্রমিকরা শারীরিকভাবে লাঞ্চিত হবার কারনে জেলা, আন্তঃজেলা ও দূরপাল্লার সকল ধরনের বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। বাস চলাচল বন্ধ রাখার পাশাপাশি রেলগেট থেকে সিএনজি স্ট্যান্ড অন্যত্র সরানো সহ অভিযুক্তদের গ্ৰেফতাদের দাবি জানান। হঠাৎকরে সড়কে বাস চলাচল বন্ধ সহ বাস দিয়ে সড়ক অবরত করে রাখার জন্য বিভিন্নস্থানের যাত্রী ও চলাচলকারিরা পরেন চরম বিপাকে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আজ মহান বিজয় দিবস এর মধ্যে রাজশাহী থেকে সারা দেশে বাস চলাচল বন্ধ

নিউজ প্রকাশের সময় : ০৯:৫৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪